Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে ৩০ সেকেন্ড দেরি, পরীক্ষা দিতে দেওয়া হল না ছাত্রদের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে ফরেন মেডিকেল গ্রেজুয়েট প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সল্টলেক সেক্টর ফাইভ এলাকায়। সেক্টর ফাইভের টিসিএস গীতবিতান ক্যাম্পাসে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মেডিকেল গ্রাজুয়েট এর অনলাইন পরীক্ষা অন

লকডাউনে ৩০ সেকেন্ড দেরি, পরীক্ষা দিতে দেওয়া হল না ছাত্রদের

শেষ আপডেট: 31 August 2020 07:15

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে ফরেন মেডিকেল গ্রেজুয়েট প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সল্টলেক সেক্টর ফাইভ এলাকায়। সেক্টর ফাইভের টিসিএস গীতবিতান ক্যাম্পাসে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মেডিকেল গ্রাজুয়েট এর অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির জেরে সোমবার রাজ্য জুড়ে কমপ্লিট লকডাউনের ঘোষণা ছিল অনেক আগে থেকেই। অগস্ট মাসের এই শেষ লকডাউনে নাজেহাল হতে হল ছাত্রছাত্রীদের। বহু ছাত্র-ছাত্রীই এই দিন সময়মতো পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেননি বলে জানা যায়। ছাত্রদের দাবি পরীক্ষা দিতে আসার পথে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ নাকাচেকিং এ আটকায় এবং জিজ্ঞাসাবাদ করে ছাত্রদের। তাদের অভিযোগ পুলিশের তরফে একাধিকবার ছাত্রদের রাস্তা আটকে তারা কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে লকডাউনে পথে বেরিয়েছেন এসব জানতে চাওয়া হয়। বারবার জিজ্ঞাসাবাদ কাটিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কারো 30 সেকেন্ড কারো এক মিনিট বা কারো বা 2 মিনিট দেরি হয়ে যায়। কিন্তু যত সামান্যই হোক নির্দিষ্ট সময় পার করে পরীক্ষাকেন্দ্রে আসায় এই ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে ঢুকতেই দেওয়া হয়নি। আনলক ফোর শুরু হওয়ার আগে সোমবারই ছিল শেষ লকডাউন। তার মধ্যেই ফরেন মেডিক্যাল পরীক্ষার দিন ধার্য হয়েছিল। লকডাউনে নানা কারণে পরীক্ষাহলে ঢুকতে সামান্য দেরি হওয়ার অপরাধে একাধিক পরীক্ষার্থীকে সোমবার পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়া হল না। যার ফলে এই প্রবেশিকা পরীক্ষা থেকে বঞ্চিত হলেন বেশ কিছু ছাত্রছাত্রী। বাংলার পাশাপাশি বিহার, উত্তর প্রদেশ, আসাম এবং উড়িষ্যা থেকে বিরাট সংখ্যক পরীক্ষার্থী এ রাজ্যে এসেছেন এই ফরেন মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা দিতে। একদিকে দেরি হওয়ার অজুহাতে বহু ছাত্রছাত্রীকে পরীক্ষাহলে ঢুকতে দেয়া হয়নি, অন্যদিকে যারা পরীক্ষা নেবেন পরীক্ষা শুরু হওয়ার আধঘন্টা বাদেও তারা পরীক্ষাকেন্দ্রে ঢোকেন। এই দ্বিচারিতা দেখে ক্ষুদ্ধ পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা দেরি করে ঢোকা পরিদর্শকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। [video width="640" height="352" mp4="https://images1.thewall.in/uploads/2020/08/WhatsApp-Video-2020-08-31-at-12.23.15-online-video-cutter.com_.mp4"][/video] আগামী দিনে লকডাউন ঘোষণা করার আগে পরীক্ষা সংক্রান্ত বিষয় ভালো করে জেনে, তারপরই পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে সরকারের তরফে এমনটাই জানানো হল সোমবার।

```