Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেক জাল করে পুলিশ কর্মীর পাঁচ লক্ষ টাকা লুঠ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চেক রয়ে গিয়েছে বাড়িতে, অথচ সেই চেক ভাঙিয়েই টাকা তুলে নিল জালিয়াত। ব্যাঙ্কে পাশবই আপডেট করাতে গিয়ে এমন খবর জেনে চোখ কপালে উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ব্যাঙ্ক ও থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। চুঁচুড়া লাটবাগান ইউবিআ

চেক জাল করে পুলিশ কর্মীর পাঁচ লক্ষ টাকা লুঠ

শেষ আপডেট: 29 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, হুগলিচেক রয়ে গিয়েছে বাড়িতে, অথচ সেই চেক ভাঙিয়েই টাকা তুলে নিল জালিয়াত। ব্যাঙ্কে পাশবই আপডেট করাতে গিয়ে এমন খবর জেনে চোখ কপালে উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ব্যাঙ্ক ও থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। চুঁচুড়া লাটবাগান ইউবিআই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সাহাগঞ্জ ঝাঁপপুকুরের বাসিন্দা গোপাল চন্দ্র দাসের। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। গোপালবাবু জানিয়েছেন, চেকবই তাঁর বাড়িতেই ছিল। কিন্তু ১৮০৯৯৭ ও ১৮০৯৯৮ নম্বরের দুটি চেক জাল হয়ে গেছে।  ওই চেক দু’টি ভাঙিয়েই গত ১৩ জুলাই ৩ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা এবং ১৭ জুলাই ১ লক্ষ ১০ হাজার টাকা তোলা হয়েছে। চলতি মাসের ২১ তারিখে চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়ে গোপালবাবু জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে টাকা নেই। ওই চেক দু’টি ভাঙিয়েই টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমি কাওকে ক্যানসেল চেকও দিইনি। ২০ পাতার গোটা চেকবইটাই আমার কাছে ধরা রয়েছে।’’ অথচ কী ভাবে সেই চেক ভাঙিয়ে টাকা ুঠে গেল সেটা বুঝতে পারছেন না অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী গোপাল বাবু। ব্যাঙ্ক ও চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

```