Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেদিনীপুরে মহিলাকে বিবস্ত্র করে মার, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর:  এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল মেদিনীপুর শহর লাগোয়া কোতোয়ালি থানার অন্তর্গত খয়রুল চকে। কেটে দেওয়া হয়েছে মাথার চুল। এখানেই শেষ নয়, পোড়া মোবিল গায়ে ঢেলে তাঁকে পুড়িয়ে মারারও চেষ্টা

মেদিনীপুরে মহিলাকে বিবস্ত্র করে মার, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

শেষ আপডেট: 30 August 2018 12:03

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর:  এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল মেদিনীপুর শহর লাগোয়া কোতোয়ালি থানার অন্তর্গত খয়রুল চকে। কেটে দেওয়া হয়েছে মাথার চুল। এখানেই শেষ নয়, পোড়া মোবিল গায়ে ঢেলে তাঁকে পুড়িয়ে মারারও চেষ্টা হয় বলে অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার সাহায্যে কোনও মতে ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে খয়রুল চকে আত্মঘাতী হন সুভাষ ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে ওই নির্যাতিতা মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। এই নিয়ে নিত্য অশান্তি লেগেছিল সুভাষবাবুর পরিবারে। এ দিন ঘরের মধ্যে সুভাষবাবুর ঝুলন্ত দেহ মিলতেই পড়শিরা ওই মহিলার উপর চড়াও হন। নির্যাতিতা মহিলার স্বামী পেশায় রঙমিস্ত্রী। বাইরে থাকেন। অভিযোগ, এ দিন দুপুরে ছোট মেয়েকে নিয়ে ঘরে ছিলেন ওই মহিলারা। তখন পড়শিরা এসে তাঁকে রাস্তায় নামিয়ে এনে বিবস্ত্র করে মারধর করতে শুরু করে । তাঁর চুল কেটে দেওয়া হয়। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় কোনও মতে তাঁকে উদ্ধার করেন এলাকারই কয়েকজন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। গোটা গ্রামজুড়ে প্রবল উত্তেজনা রয়েছে। আত্মঘাতী সুভাষবাবুর দিদি কৃষ্ণা ঘোষ জানিয়েছেন, নির্যাতিতা মহিলাকে নিয়ে তাঁর ভাইয়ের পরিবারে যে অশান্তি চলতো, এ কথা তিনি জানতেন। এ দিন তাই ভাইয়ের দেহ মেলায় উত্তেজিত হয়ে ওঠেন গ্রামের লোক। মহিলার স্বামী বাইরে থাকায় এখনও কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। মহিলার উপর নির্যাতনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

```