Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নরেন্দ্রপুরে বাগানবাড়িতে ট্রলিব্যাগে মিলল দম্পতির রক্তাক্ত দেহ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : খুন করে স্বামী স্ত্রীর দেহ কয়েক টুকরো করে ট্রলিব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে গেল আততায়ীরা। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার তিউরিয়াতে। আজ সকালেই দক্ষিণ কলকাতার নেতাজী নগরেও মিলেছে এক বৃদ্ধ দম্পতির দেহ।

নরেন্দ্রপুরে বাগানবাড়িতে ট্রলিব্যাগে মিলল দম্পতির রক্তাক্ত দেহ

শেষ আপডেট: 30 July 2019 08:49

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : খুন করে স্বামী স্ত্রীর দেহ কয়েক টুকরো করে ট্রলিব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে গেল আততায়ীরা। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার তিউরিয়াতে। আজ সকালেই দক্ষিণ কলকাতার নেতাজী নগরেও মিলেছে এক বৃদ্ধ দম্পতির দেহ। পুলিশসূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে তিউড়িয়ায় একটি বাড়িতে থাকতেন প্রদীপ বিশ্বাস ও আলপনা বিশ্বাস। প্রতিবেশীরা জানান, পরশুদিন অর্থাৎ রবিবার, শেষবার বাড়ির বাইরে দেখা গিয়েছিল তাঁদের। তারপর থেকে আর তাঁদের দেখা মেলেনি। পরিবারের লোকজন বারবার করে ফোন করেও তাদের হদিশ পাননি। এরপর আজ সকালে প্রদীপবাবুর ভাই জয় বিশ্বাস দাদার খোঁজে ওই বাড়িতে আসেন। সদর দরজা বন্ধ দেখে পিছনের গেট দিয়ে বাড়িতে ঢোকেন। তারপরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত বিছানা দেখতে পান। বাথরুমে ঢুকে দেখতে পান দুটো ট্রলিব্যাগ পড়ে রয়েছে। তারমধ্যে দুজনের খণ্ড খণ্ড দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহদুটি ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাগানবাড়িতে কেয়ারটেকারের কাজ করত মাঝবয়সী ওই দম্পতি। আদতে তাঁরা কলকাতার ট্যাংরার বাসিন্দা।

```