Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাছ কাটতে গিয়ে কারেন্টের তারে হাত লেগে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট ৩ শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলেন তিন শ্রমিক (Jalpaiguri Electrocuted)। জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই এই কাজ করছিলেন তাঁরা। তাতেই ঘটে বিপত্তি। শনিবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি (Jalpaiguri) পাহ

গাছ কাটতে গিয়ে কারেন্টের তারে হাত লেগে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট ৩ শ্রমিক

শেষ আপডেট: 24 September 2022 11:58

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলেন তিন শ্রমিক (Jalpaiguri Electrocuted)। জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই এই কাজ করছিলেন তাঁরা। তাতেই ঘটে বিপত্তি।

শনিবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি (Jalpaiguri) পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বাজিদ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার বেশ কয়েকটি গাছ কাটতে এসেছিলেন পাওয়ার গ্রিডের ঠিকাদার সংস্থার কয়েকজন কর্মী। কিন্তু স্থানীয়রা এভাবে তাঁদের গাছ কাটতে মানা করেন।

কিন্তু তা উপেক্ষা করেই হাই টেনশন লাইনের ওপর থাকা গাছ কাটতে শুরু করেছিলেন তাঁরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই সেই কাজ করায় বিপদ ঘটে।

স্থানীয়রা জানান, আচমকাই বিকট শব্দ শুনতে পাওয়া যায়। শব্দ শোনা মাত্রই সকলে ছুটে আসেন। এসে দেখেন বিদ্যুৎপৃষ্ট হয়েছেন ৩ জন কর্মী। এমনকি গাছটিও ঝলসে গেছে। এমনকি বিদ্যুতের তার ছিড়ে পুকুরের জলে পড়ায় অনেক মাছ মারা গেছে বলেও দাবি স্থানীয়দের।

তড়িঘড়ি ওই তিন শ্রমিককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের কথায়, "বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু তাঁরা কথা না শুনে গাছ কাটা শুরু করলে বিপত্তি সৃষ্টি হয়। তাঁদের আরও অভিযোগ, হাই ভোল্টেজ তার তাঁদের গ্রামের উপর দিয়ে যাওয়ার ফলে নানাবিধ সমস্যা হয়েছে।ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ওই ঠিকাদার সংস্থাটি।

চিকিৎসকের দেহ মিলল হাওড়ার গঙ্গায়, বন্ধু এখনও নিখোঁজ


```