Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুঁড়ে তুলে আছাড় মারল দাঁতাল, আলিপুরদুয়ারে হাতির হানায় প্রাণ গেল তিন মহিলার, আহত আরও এক

চাঁদমনি ওরাও, রেখা বর্মন নামে দু'জনের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। আরও একজনের দেহের খোঁজ করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে জঙ্গলে।

শুঁড়ে তুলে আছাড় মারল দাঁতাল, আলিপুরদুয়ারে হাতির হানায় প্রাণ গেল তিন মহিলার, আহত আরও এক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 December 2024 22:05

দ্য ওয়াল ব্যুরো: আবারও হাতির হানা। আবারও প্রাণ গেল তিন মহিলার। গুরুতরভাবে জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে।

স্থানীয় সূত্রে খবর, কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকা থেকে প্রায় ১০ জন মহিলা এদিন জঙ্গলে জ্বালানির জন্য কাঠ আনতে গিয়েছিলেন। ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। 

দলে থাকা অন্যান্য মহিলাদের কথায়, তাঁরা যখন ফেরার জন্য বাড়ির পথ ধরেছেন, তখনই আচমকা একটা দাঁতাল জঙ্গলের বুক চিড়ে তেড়ে আসে। তিন মহিলাকে শুঁড়ে তুলে আছাড় মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আরও একজনকেও আক্রমণ করে ওই দাঁতাল। তিনি আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। 

চাঁদমনি ওরাও, রেখা বর্মন নামে দু'জনের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। আরও একজনের দেহের খোঁজ করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে জঙ্গলে। পুলিশ, বন দফতরের আধিকারিকরা যৌথ অভিযানে নেমেছেন।


```