ঘরের মধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট! খড়দহে মৃত শিশু-সহ একই পরিবারের তিন
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মধ্যেই মৃত্যুফাঁদ! জমা জলে (Waterlogged) মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের তিন সদস্যের। মৃত্যু হল এক শিশুরও।
মেটিয়াবুরুজে আমফানের পর থেকে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, জলমগ্ন রাস্তাই অবরোধ স্থানীয়দের
মর্মান্তিক এই ঘ
শেষ আপডেট: 21 September 2021 13:10
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মধ্যেই মৃত্যুফাঁদ! জমা জলে (Waterlogged) মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের তিন সদস্যের। মৃত্যু হল এক শিশুরও।
মেটিয়াবুরুজে আমফানের পর থেকে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, জলমগ্ন রাস্তাই অবরোধ স্থানীয়দের
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়দহে (Khardah) রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া সরকারি আবাসনে (পুলিশ কোয়ার্টার)। মৃতদের নাম রাজা দাস (৩৫), পৌলমী দাস (৩০) তাদের একমাত্র পুত্র শুভ দাস(১১)। অভিযোগ, এই এলাকায় প্রতিবছ বর্ষায় জল জমে। ঘরের মধ্যে জল ঢুকে যায়। এবারও তেমনই হয়েছিল।

মঙ্গলবার ওই তিন জনকে তাদের ঘরে অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষজন তাদের উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁদের তিন জনকেই মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে অনুমান জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বাড়ির গৃহকর্তা রাজা দাস। তাঁকে বাঁচাতে গিয়েই বাকি দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের চার বছর বয়সি একটি ছোট ছেলেও রয়েছে। সে বেঁচে আছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'