Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন মাসের বাছুর দুধ দিচ্ছে তুফানগঞ্জে! তাজ্জব গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে কোনও কিছুই যেন অসম্ভব নয়। বিজ্ঞানকেও মাঝেমধ্যে তুচ্ছ মনে হয় এখানে। নাহলে তিনমাসের বাছুর দুধ দেয় কখনও! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে তিন মাস মতো আগে। বাছুরটির কোথায় এখন দুধ খাওয়ার বয়

তিন মাসের বাছুর দুধ দিচ্ছে তুফানগঞ্জে! তাজ্জব গ্রামবাসীরা

শেষ আপডেট: 3 July 2022 11:49

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে কোনও কিছুই যেন অসম্ভব নয়। বিজ্ঞানকেও মাঝেমধ্যে তুচ্ছ মনে হয় এখানে। নাহলে তিনমাসের বাছুর দুধ দেয় কখনও! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে তিন মাস মতো আগে। বাছুরটির কোথায় এখন দুধ খাওয়ার বয়স, তা না… উল্টে সেই নাকি এখন দুধ দিচ্ছে। রবিবার অবাক করা এই ঘটনার সাক্ষী থাকল তুফানগঞ্জের (Tufanganj calf) ছাটগেন্দিগুড়ি এলাকা।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তানের জন্ম, সদ্যোজাতকে বেচেই দিচ্ছিলেন মা! কালনা হাসপাতালে হইচই

ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষ সেই বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমায়। বাছুরের (Tufanganj calf) বাঁট থেকে দুধ বের হওয়ার দৃশ্য দেখে তাজ্জব সকলেই। প্রত্যেকের মুখে একই কথা, 'এমন কাণ্ড কোনওদিন দেখিনি!'

দেখুন ভিডিও:

https://youtu.be/LkSmszi8jPs

বাছুরের (Tufanganj calf) মালিক সিদ্দিক আলি মিয়া জানান, 'আজ সকালেই দেখলাম বাঁট থেকে দুধ বেরোচ্ছে। এর আগে কোনওদিন এমন ঘটনা দেখিনি। এটা হয়ত আল্লাহর কুদরতি!' তবে তিনি ইতিমধ্যেই পশু চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। গ্রামের হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে বিশেষ লাভ হয়নি। তাই শহরের দিকে বড় ডাক্তার দেখানোর চিন্তা ভাবনা করছেন তিনি।


```