Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসার সামলে ভোটযুদ্ধে তিন জা, হাওড়ায় বোসবাড়ির বৌমাদের হাড্ডাহাড্ডি লড়াই

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জলপাইগুড়ির চক্রবর্তী পরিবারের তিন বৌয়ের গল্প এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। পঞ্চায়েত ভোটে একই বুথে প্রার্থী হয়েছেন তাঁরা। ঘটনাচক্রে সেই তিন বৌ আবার অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর মামি। তিনজনই জেতার ব্যাপারে বেশ

সংসার সামলে ভোটযুদ্ধে তিন জা, হাওড়ায় বোসবাড়ির বৌমাদের হাড্ডাহাড্ডি লড়াই

শেষ আপডেট: 6 July 2023 02:59

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জলপাইগুড়ির চক্রবর্তী পরিবারের তিন বৌয়ের গল্প এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। পঞ্চায়েত ভোটে একই বুথে প্রার্থী হয়েছেন তাঁরা। ঘটনাচক্রে সেই তিন বৌ আবার অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর মামি। তিনজনই জেতার ব্যাপারে বেশ আশাবাদী। এবার ঠিক একইরকম ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল হাওড়াতেও। একইসঙ্গে সংসার সামলে রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বাড়ির তিন বৌমা। এবারের ভোটে তিন জায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় হাওড়ার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৩ নং বুথের বাসিন্দারা।

হাতে সময় কম। তাই একমুহূর্তও নষ্ট না করে সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়ছেন তিন জা—কাকলি বোস, নীলিমা বোস ও পিঙ্কি বোস। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন তাঁরা। আর তিনজনই আশা করছেন, ভোটে তিনিই জিতবেন। কিন্তু এই রাজনৈতিক যুদ্ধের আঁচ বোসবাড়ির অন্দরে পড়তে দেননি কেউই। তিন বৌমাই একবাক্যে স্বীকার করেছেন যে, ভোটের রাজনীতি বাইরে। বাড়ির ভিতরে এর কোনও জায়গা নেই। তাদের মধ্যে সাংসারিক সম্পর্ক একেবারে অটুট।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাকলি বোস। কংগ্রেস প্রার্থী নীলিমা বোস এবং আর এক বৌমা পিঙ্কি বোস বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। একই বাড়িতে থাকেন তিনজন। তবে সংসার আলাদা। হাড়িও চড়ে আলাদাই। একসময় এই বোস বাড়ি কংগ্রেসের বাড়ি বলেই পরিচিত ছিল। এই বাড়ির সদস্য মদনমোহন বোস এককালে পঞ্চায়েত ভোটে জিতে সদস্য হয়েছিলেন। সেই সুবিধাটা পাবেন বলে মনে করছেন বাড়ির বৌমা কংগ্রেস প্রার্থী নীলিমা বোস। তিনি জানান, ভোটে জিতে এলাকার উন্নয়ন করতে চাই। মূলত রাস্তা এবং পানীয় জলের সমস্যা আগে মেটাতে হবে।

অন্যদিকে তৃণমূল প্রার্থী কাকলি বোস অবশ্য ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই। তিনি বলেছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। এই কারণেই ভোটে দাঁড়িয়েছি। এলাকার উন্নয়ন করাই আমার প্রাথমিক লক্ষ্য। অন্যদিকে বিজেপি প্রার্থী পিঙ্কি বোসের গলাতেও একই সুর। বললেন, ‘এলাকার উন্নয়নের জন্য রাজনীতিতে নেমেছি। ভোটে জিতে আগে রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে।' এখন দেখার, এলাকার উন্নয়নের জন্য বোসবাড়ির কোন বৌমাকে সুযোগ দেন এলাকাবাসী।

নিউটাউনে ভোট বয়কটের দাবি, পোস্টারে ছয়লাপ এলাকা


```