Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা-মুক্ত হয়ে ঘরে ফিরলেন বাংলার তিন আক্রান্ত, ১৪ দিন হোম কোয়ারেন্টাইন কাটিয়ে ফের হবে শেষ পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: বাংলার তিন জন করোনা-আক্রান্ত সেরে ওঠার পরে ছাড়া পেলেন হাসপাতাল থেকে। বাড়ি ফিরলেন তাঁরা। তবে এখনও ১৪ দিন বাড়ির ভিতরেই থাকতে হবে তাঁদের। তার পরে ফের আরও একবার পরীক্ষা হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই বাইরে বেরোনোর অনুমতি

করোনা-মুক্ত হয়ে ঘরে ফিরলেন বাংলার তিন আক্রান্ত, ১৪ দিন হোম কোয়ারেন্টাইন কাটিয়ে ফের হবে শেষ পরীক্ষা

শেষ আপডেট: 31 March 2020 12:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলার তিন জন করোনা-আক্রান্ত সেরে ওঠার পরে ছাড়া পেলেন হাসপাতাল থেকে। বাড়ি ফিরলেন তাঁরা। তবে এখনও ১৪ দিন বাড়ির ভিতরেই থাকতে হবে তাঁদের। তার পরে ফের আরও একবার পরীক্ষা হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই বাইরে বেরোনোর অনুমতি মিলবে। এই তিন জন হলেন, কলকাতার বাইপাসের বাসিন্দা যিনি প্রথম করোনা আক্রান্ত বিদেশ-ফেরত তরুণ, বালিগঞ্জের দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্ত বিদেশ-ফেরত তরুণের বাবা এবং হাবরার স্কটল্য়ান্ড-ফেরত তরুণী। আক্রান্ত হওয়ার পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। আইসোলেশনে চলছিল চিকিৎসা ও সাপোর্টিভ কেয়ার। নির্দিষ্ট সময় পরে পরীক্ষা করে দেখা যায় করোনাভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁদের তিন জনের। নিশ্চিত হওয়ার জন্য কয়েক দিন পরে ফের পরীক্ষা করা হয়। একাধিক বার টেস্ট করেই এই স্বস্তি মিলেছে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। তাই আজ বিকেলেই ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠিয়ে দেওয়া হল তাঁদের। কলকাতার প্রথম করোনা আক্রান্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিদেশ থেকে ফিরেও নিয়ম না মেনে শহরে চলাফেরা করেছেন তিনি। নবান্নের এক আমলার পুত্র হওয়ায় প্রভাব খাটানোর অভিযোগও উঠেছিল। কোভিড ১৯ ধরা পড়ার পরে বেলেঘাটার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর। তাঁর মা-বাবার রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে প্রথমেই। এর পরে ধরা পড়া বালিগঞ্জের করোনা-পজ়িটিভ যুবক ছিলেন শহরের দ্বিতীয় আক্রান্ত। জানা গিয়েছিল, প্রথম আক্রান্তের মতো এই যুবকও লন্ডন থেকে শহরে ফিরেছিলেন। অসুখ ধরা পড়ার পরে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় এই যুবককেও। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে এসেছিলেন, এমন ১১ জনকে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল রাজারহাটের আইসোলেশন সেন্টারে। কিন্তু এঁদের মধ্যে তিন জনের শরীরে সন্দেহজনক উপসর্গ দেখা দেয়। তাই দেরি না করে শনিবার ওই তিন জনকে অর্থাৎ যুবকের বাবা, মা ও পরিচারিকাকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। পরীক্ষার জন্য পাঠানো হয় নমুনাও। তাঁদের রিপোর্ট আসে পজিটিভ। ফলে স্বাভাবিক ভাবেই চিন্তা বেড়েছিল চিকিৎসকদের। কিন্তু গতকাল রাতে ওই যুবকের বাবা, সেই সঙ্গে প্রথম আক্রান্ত যুবক ও হাবরার তরুণী–তিন জনেরই পরীক্ষার রিপোর্ট বারবার নেগেটিভ আসায় ও তার পরে বাড়ি পাঠিয়ে দেওয়ায় খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। ভরসা মিলেছে, চিকিৎসায় সেরে উঠছেন আক্রান্তরা।

```