Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের জালে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালানো রজ্জাক

সমীর মণ্ডল, কলকাতা: বান্ধবীর মোবাইল ফোনের সূত্রে কেল্লাফতে। ১৫ দিনের মধ্যে ধরা পড়ে গেল পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালানো বন্দি শেখ রজ্জাক। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ অগস্ট আলিপুর জজ কো

ফের জালে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালানো রজ্জাক

শেষ আপডেট: 29 August 2018 10:29

সমীর মণ্ডল, কলকাতা: বান্ধবীর মোবাইল ফোনের সূত্রে কেল্লাফতে। ১৫ দিনের মধ্যে ধরা পড়ে গেল পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালানো বন্দি শেখ রজ্জাক। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ অগস্ট আলিপুর জজ কোর্টে শুনানি শেষ হয়ে যাওয়ার পর বেলা আড়াইটে নাগাদ কোর্ট রুম থেকে কোর্ট লক-আপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ডাকাতি মামলায় অভিযুক্ত ২২ বছরের আসামী শেখ রজ্জাককে (রাজা)। আদালত চত্বরে পুলিশ কর্মীর পাশে দাঁড়িয়ে আখের রস খাওয়ার পরেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল রজ্জাক। এরপরেই ওই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পালিয়ে যায় সে। যাদবপুরে একই ডাকাতির মামলায় গ্রেফতার রজ্জাকের তিন সঙ্গী রহিম আলি, মোবারক হালদার এবং মহম্মদ নজরুল ইসলামও আলিপুর জেলেই বন্দি। রেজ্জাকের খোঁজ পেতে পুলিশ এই অভিযুক্তদের জেরা করে জানতে পারে জেলে শেখ রজ্জাকের সঙ্গে দেখা করতে আসতো তার এক বান্ধবী। পুলিশ সেই তরুণীর খোঁজ শুরু করে। এবং মোবাইল ফোনের সূত্র ধরেই নোদাখালি এলাকায় তার উপস্থিতির কথা জানতে পারে। এরপরেই আজ ভোরে সেখানে হানা দিয়ে রজ্জাকের খোঁজ মেলে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

```