Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরপর তিনবার মেয়ে, চারদিনের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চার দিনের শিশু কন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে মাকেও। আগে দুই মেয়ে রয়েছে। তৃতীয়বারও কন্যা সন্তানের জন্ম হওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা। হাওড়া জগৎবল্লভপুরের গোবিন

পরপর তিনবার মেয়ে, চারদিনের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা

শেষ আপডেট: 29 June 2019 10:07

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চার দিনের শিশু কন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে মাকেও। আগে দুই মেয়ে রয়েছে। তৃতীয়বারও কন্যা সন্তানের জন্ম হওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা। হাওড়া জগৎবল্লভপুরের গোবিন্দপুরের বাসিন্দা বছর তিরিশের রাজু হাইত। পেশায় রাজমিস্ত্রির জোগাড়ে। বছর বারো আগে বিয়ে হয় তাঁর। বিয়ের পর দম্পতির দুটি সন্তান হয়। দুটিই কন্যা। পুত্র সন্তানের আশায় ফের গর্ভবতী হন রাজুর স্ত্রী। সোমবার বিকেলে বাড়িতেই একটি কন্যা সন্তান প্রসব করেন তিনি। পরে তাঁকে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। প্রতিবেশীরা জানিয়েছেন, এ বারও কন্যা সন্তান হওয়ায়  ভেঙে পড়ে  ওই দম্পতি । তিনটে মেয়েকে নিয়ে কী করে সংসার চালাবেন সেই চিন্তা চেপে ধরে তাঁদের। হাসপাতালে গিয়েও কান্নাকাটি শুরু করে দেন তাঁরা। সেখানে ভর্তি থাকা অন্য রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে যায় । অভিযোগ, পাঁচলা বন হরিশপুরের বাসিন্দা শেখ হীরা নামে এক যুবক এই সময় তাঁর আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিল। সেই রাজু হাইতকে মেয়েকে বিক্রির প্রস্তাব দেয় । রাজু হাইতের দাবি, শেখ হীরা তাঁকে বলে‌‌, দশ বছর বিয়ে হওয়ার পরেও তাদের কোনও সন্তান হয়নি। তাই শিশুটিকে কিনতে চায়। দাম ঠিক হয় আট হাজার টাকা। তাঁর স্ত্রী  প্রথমে এই প্রস্তাবে রাজি হয়নি বলেও জানান তিনি। কিন্তু তিনিই স্ত্রীকে বোঝান, অভাবের সংসারে তিন মেয়েকে প্রতিপালন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। প্রতিবেশীরা অনেকেই দেখতে আসেন সদ্যজাত শিশুকে। তাঁরাই জানান, বিকেল থেকে আর শিশুটির কান্না শুনতে পাননি। রাতের দিকে  খোঁজ নিতে এলে ওই দম্পতি তাঁদের জানান শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এরপরেই গ্রামবাসীরা রাজু ও তাঁর স্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বাচ্চা সহ স্বামী স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের জেরা করে শেখ হীরার কথা জানতে পারে। সারারাত তল্লাশি চালিয়ে শুক্রবার দুপুরে বন হরিশপুরে সেখ হীরার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁকেও। আজ রাজু ও শেখ হীরা দুজনকেই হাওড়া আদালতে পেশ করা হয়। রাজু বলেন, ‘‘ভেবেছিলাম ছেলে হবে। বড় হয়ে সংসারের হাল ধরে। অভাব মেটাবে। কিন্তু মেয়ে হতেই মাথার ঠিক ছিল না। তাই বিক্রি করে দিয়েছিলাম।’’ কী কারণে সেখ হীরা চার দিনের সন্তানকে কিনেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। চার দিনের শিশু ও তার মাকে হোমে পাঠানো হয়েছে।

```