Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হাওড়ায় ডাকাতি করতে এসে খুন গৃহকর্তাকে

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডাকাতদের বাধা দিতে গিয়ে খুন হয়ে গেলেন গৃহকর্তা। হাওড়ার টিকিয়াপাড়ায় আজ ভোর রাতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে,  আজ সকালে বাড়ির পরিচারিকা তাকে বাথরুমে মৃত অবস্থাতে পরে থাকতে দেখে চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা ।

হাওড়ায় ডাকাতি করতে এসে খুন গৃহকর্তাকে

শেষ আপডেট: 29 June 2019 06:32

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডাকাতদের বাধা দিতে গিয়ে খুন হয়ে গেলেন গৃহকর্তা। হাওড়ার টিকিয়াপাড়ায় আজ ভোর রাতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে,  আজ সকালে বাড়ির পরিচারিকা তাকে বাথরুমে মৃত অবস্থাতে পরে থাকতে দেখে চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । টিকিয়াপাড়ার হারাচাঁদ মুখার্জি লেনের একটি আবাসনে থাকতেন মহম্মদ জলিল (৬২)। সঙ্গে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী।  অবসরপ্রাপ্ত রেল কর্মী ছিলেন তিনি। আজ ঘটনার খবর পেয়েই ছুটে আসেন হাওড়া পুলিশ কমিশনার গৌরব শর্মা । ডাকা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে । খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ । পুলিশ এর প্রাথমিক অনুমান লুঠপাটে বাধা দেওয়ার কারণেই খুন করা হয়েছে তাঁকে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । কথা বলার চেষ্টা হচ্ছে তাঁর স্ত্রীর সঙ্গেও। পুলিশ জানিয়েছে, প্রায় লক্ষাধিক টাকা খোয়া গেছে তাঁদের ঘর থেকে। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই আবাসনে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  

```