Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব কুমারকে গ্রেফতারের আর্জি নিয়ে বারাসত আদালতে সিবিআই, এজেন্সি দফতরে অর্ণব

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড তদন্তের গতি আরও বাড়িয়ে দিল সিবিআই। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার যেমন আইপিএস অফিসার অর্ণব ঘোষকে সিবিআই দফতরে ডাকা হয়েছে, তেমনই কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করার প্রস্তুতিও শুরু করে

রাজীব কুমারকে গ্রেফতারের আর্জি নিয়ে বারাসত আদালতে সিবিআই, এজেন্সি দফতরে অর্ণব

শেষ আপডেট: 29 May 2019 06:40

দ্য ওয়াল ব্যুরো: চিটফাণ্ড তদন্তের গতি আরও বাড়িয়ে দিল সিবিআই। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার যেমন আইপিএস অফিসার অর্ণব ঘোষকে সিবিআই দফতরে ডাকা হয়েছে, তেমনই কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করার প্রস্তুতিও শুরু করে দিল কেন্দ্রীয় এই তদন্ত এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অর্ণব এর আগে বারবার নোটিস দিলেও টালবাহানা করেছেন অর্ণব। এমনকি রক্ষাকবচের আর্জি নিয়ে তিনি হাইকোর্টেও গিয়েছিলেন। কিন্তু বুধবার সকাল ১১ টার আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছে যান অর্ণব। লোকসভা ভোটের ফলাফলে ক্ষমতার সমীকরণের ছবিটা হয়তো বদলে দিয়েছে অনেক কিছুই। তা ছাড়া সুপ্রিম কোর্টও রাজীব কুমারকে আর কোনও রক্ষাকবচ না দেওয়ায়, স্পষ্ট বার্তা গিয়েছে চিটফাণ্ড তদন্তে সিবিআইয়ের নজরে থাকা বাকি পুলিশ অফিসারদের কাছে। সুপ্রিম কোর্টেই আগেই জানিয়ে দিয়েছিল, ২৪ মে-র কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে সিবিআই। সেই মোতাবেক গত শনিবার থেকে সিবিআই রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে। আপাতত তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায়। অথচ তাঁকে ফোনে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেননি সিবিআই কর্তারা। তাঁকে হাতে নাতে নোটিস ধরাতেও ব্যর্থ হয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে রাজীবকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা তথা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার দাবি নিয়ে বুধবার বারাসত জেলা জজের আদালতে আবেদন জানাতে পারে সিবিআই। বারাসত জেলা জজের আদালতেই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজীব। কিন্তু ত্রুটিপূর্ণ পিটিশনের জন্য তা বাতিল করে দেন বিচারক। এর পর রাজীবের তরফে নতুন আবেদন জমা দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে বলা হচ্ছে, এজেন্সির তরফে আদালতে ক্যাভিয়েট দায়ের করা হবে। রাজীবের জামিন নিয়ে কোনও রায় ঘোষণার আগে সিবিআইয়ের বক্তব্য যাতে শোনা হয় সে কথা বলা হবে। সব মিলিয়ে সিবিআই যে ক্রমশই আঁটুনি শক্ত করছে এ ব্যাপারে কোনও সংশয় নেই। এর আগে চিটফাণ্ড নিয়ে সিবিআইয়ের সক্রিয়তাকে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বলে মন্তব্য করেছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখন সবটাই সর্বোচ্চ আদালতের নির্দেশে হচ্ছে। তা ছাড়া এ ব্যাপারে বিজেপি বাইরে কোনও মন্তব্য করাও এড়িয়ে চলছে। ফলে বিষয়টি নিয়ে একশ্রেণির পুলিশ অফিসার ও রাজনৈতিক নেতার উপর যে চাপ বাড়ছে সংশয় নেই।

```