Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সতর্কতা শিকেয়, বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা, ফের বাজ পড়ে মৃত কলেজ পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ চব্বিশ পরগনা: বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম প্রীতম মণ্ডল। বয়স ২৪ বছর। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের বাদামতলায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সাইকেলে চেপে বাদাম তলায়

সতর্কতা শিকেয়, বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা, ফের বাজ পড়ে মৃত কলেজ পড়ুয়া

শেষ আপডেট: 26 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ চব্বিশ পরগনা: বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম প্রীতম মণ্ডল। বয়স ২৪ বছর। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের বাদামতলায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সাইকেলে চেপে বাদাম তলায় বাজার করতে এসেছিল প্রীতম। এ দিন সকাল থেকেই কলকাতা  তার পার্শ্ববর্তী এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে বজ্রপাত। বৃষ্টির মধ্যেই জোরে সাইকেল চালিয়ে বাড়ির পথ ধরেছিল প্রীতম। এক প্রত্যক্ষদর্শীর কথায়, মাথায় ছাতা ধরে জোরেই সাইকেল চালাচ্ছিল ছেলেটি। আচমকা বিকট শব্দে বাজ পড়ে। দেখা যায় সাইকেল থেকে রাস্তায় পড়ে গেছে প্রীতম। সাইকেল ছিটকে গেছে দূরে। ছুটে আসেন এলাকার বাসিন্দারা। দেখেন দেহ অসাড়, প্রাণ নেই। তাঁরাই খবর দেন থানায়।  পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রীতমের বাড়ি সোনারপুর থানার বনহুগলীর হুটকো পাড়ায়। সে অ্যানড্রুস কলেজের রাষ্ট্রবিজ্ঞনের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল প্রীতম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। এর আগে কলকাতার ময়দান এলাকায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। পরিবেশবিদদের মতে, বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষত এ বছর সেটা অনেকটাই বেশি। জেলা তো বটেই শহরেও বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। জুন মাসে কলকাতার বিবেকানন্দ পার্কে বাজ পড়ে মৃত্যু হয়েছিল দেবব্রত পাল নামে এক তরুণ ক্রিকেটারের। জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের হিসাব অনুযায়ী গত বছরে বাজ পড়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছিল। বিপর্যয় মোকাবিলা কর্মীদের মতে, সতর্কতাই এই বিপর্যয় থেকে বাঁচার একমাত্র উপায়। কিন্তু, সচেতনতা বাড়ানোর চেষ্টা হলেও বেশিরভাগ সময়েই মানুষ বজ্রপাতের সময় খোলা আকাশের নীচে থাকেন, সতর্কতা মেনে চলেন না। তাই এই ঘটনা দিন দিন বাড়ছে।

```