Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খোঁয়াড়ে না খেতে পেয়ে পরের পর মৃত্যু গরু মোষের, শেষে দেহ ফেলে দূষণ গঙ্গায়-পদ্মায়

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : মরে পচে যাওয়া গরু বিষিয়ে তুলছে গঙ্গাকে। পদ্মাকেও। তীরবর্তী মানুষের অনেক প্রতিবাদেও প্রশাসনের কারও ঘুম ভাঙছে না বলে অভিযোগ এলাকার মানুষের। মুর্শিদাবাদের সুতি সীমান্ত এলাকা। বাংলাদেশে পাচার করার পথে প্রায় প্রতি

খোঁয়াড়ে না খেতে পেয়ে পরের পর মৃত্যু গরু মোষের, শেষে দেহ ফেলে দূষণ গঙ্গায়-পদ্মায়

শেষ আপডেট: 28 August 2019 12:11

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : মরে পচে যাওয়া গরু বিষিয়ে তুলছে গঙ্গাকে। পদ্মাকেও। তীরবর্তী মানুষের অনেক প্রতিবাদেও প্রশাসনের কারও ঘুম ভাঙছে না বলে অভিযোগ এলাকার মানুষের। মুর্শিদাবাদের সুতি সীমান্ত এলাকা। বাংলাদেশে পাচার করার পথে প্রায় প্রতিদিনই কয়েকশো করে গরু উদ্ধার করে বিএসএফ। তারপর পাচারকারীদের সঙ্গেই সেই পশুদেরও তুলে দেওয়া হয় পুলিশের হাতে। থানা থেকে এই সমস্ত পশু চলে যায় স্থানীয় খোঁয়াড়গুলিতে। খোঁয়াড়ে এই সব পশুগুলির ঠিকমতো দেখভাল হয় না বলে অভিযোগ। খোঁয়াড় মালিকদের পাল্টা অভিযোগ, আগে ধরা গরু নিলাম হয়ে টাকা পাওয়া যেত, এখন আদালতের নির্দেশে সে পথও বন্ধ। তাই গরু দেখভালের কোনও টাকা নেই। এলাকার মানুষ জানাচ্ছেন, আটক হওয়া কয়েক হাজার গরু ও মহিষকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। খাবার ও যত্নের অভাবে সুতি থানা এলাকার বিভিন্ন খোঁয়াড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টি গরুর মৃত্যু হয়। মৃত পশু মাটিতে পুঁতে দেওয়ার কথা বলা হলেও খোঁয়াড় মালিকরা এ গুলিকে ট্রাক্টরে চাপিয়ে কখনও ফেলে দিচ্ছেন গঙ্গায়, কখনও পদ্মায়। মড়া পশুর দুর্গন্ধে ঘাটের কাছে ঘেঁসতে পারছেন না মানুষ। দূষণের মাত্রা বাড়ছে দুই নদীতেই। https://www.youtube.com/watch?v=u5iZJguDIBg&feature=youtu.be বিএসএফ এর ডিআইজি (মুর্শিদাবাদ রেঞ্জ) কুণাল মজুমদারের দাবি,  আটক হওয়া গরুগুলিকে জিডি করে পুলিসের দায়িত্বে দিয়ে দেওয়া হয়। তারপর আর তাঁদের কোনও দায় নেই। আর জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ বললেন, তাঁদের হাতে বিএসএফ উদ্ধার হওয়া পশু তুলে দেয় বটে, কিন্তু তা তাঁরা আবার আইন মেনে তুলে দেন বিভিন্ন খোঁয়াড় মালিকের হাতে। কাজেই এ ব্যাপারে তাঁদেরও কিছু করার নেই। তবে মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন বলেন, “এ বিষয়টা আমাদের জানা ছিল না। খুবই অনুচিত কাজ। আমরা কড়া পদক্ষেপ করছি।” তাঁর দাবি, “আজকের পরে আর কখনও মড়া পশু নদীতে ফেলা হবে না।” একইসঙ্গে তিনি বলেন, খোঁয়াড়ে কেন পশুগুলিকে না খাইয়ে রাখা হয়, সে বিষয়টিও তাঁরা খতিয়ে দেখবেন। তাঁর এই দাবি মতো সত্যি সত্যিই পশুদের উপর এই অত্যাচার ও নদী দূষণ বন্ধ হয় কি না সেটাই এখন দেখার।

```