Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কান ধরে ওঠবস করিয়ে বাধ্য করা হয়েছিল জয় শ্রীরাম বলতে, অভিযুক্ত পাকড়াও

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছিল তাঁকে। এখানেই শেষ নয়, ভরা হাটে তাঁকে কান ধরে ওঠবসও করানো হয়েছিল বলে অভিযোগ। প্রায় এক মাস পরে সে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আদালতে তোলা হলে অভিযুক্তকে তিনদিনের পুলিশ

কান ধরে ওঠবস করিয়ে বাধ্য করা হয়েছিল জয় শ্রীরাম বলতে, অভিযুক্ত পাকড়াও

শেষ আপডেট: 28 June 2019 12:47

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছিল তাঁকে। এখানেই শেষ নয়, ভরা হাটে তাঁকে কান ধরে ওঠবসও করানো হয়েছিল বলে অভিযোগ। প্রায় এক মাস পরে সে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আদালতে তোলা হলে অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, গত ৩০ মে তুফানগঞ্জ মহকুমার ধলপলে কান ধরে ওঠবস করানোর পরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল এলাকার বাসিন্দা আসগর শেখকে। সেই ঘটনায় গতকাল পুলিশে অভিযোগ দায়েরের পর আজ পুলিশ অভিযুক্ত আপসি মিয়াঁকে গ্রেফতার করে। অভিযুক্তও ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে। https://www.youtube.com/watch?v=C9O-sUBxqyI&feature=youtu.be তৃণমূলের অভিযোগ, ওই ব্যক্তি এলাকার পরিচিত বিজেপি কর্মী। লোকসভা ভোটের ফল বেরোনোর পর গোটা এলাকায় দাপিয়ে বেড়িয়েছে বিজেপি। তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর, নিগ্রহ করা হয়েছে। গত ৩০ মে তারা চড়াও হয়েছিল আসগরের উপর। তাঁকে কানধরে ওঠবস করানো ও জোর করে জয় শ্রী রাম বলানো হয়। সেই ছবি পরে ভাইরাল হয়ে যায়।  তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও এ অভিযোগ মানতে চাননি বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা। তিনি বলেন, যারা এ কাজ করেছে, তাঁরা সবাই তৃণমূলেরই লোক। বিজেপিকে কালিমালিপ্ত করতেই অভিযোগের তির তাঁদের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করেন তিনি। এমনকী ওই ঘটনায় অভিযুক্তের সঙ্গেও বিজেপির কোনও সম্পর্ক নেই বলে জানান তিনি। এ দিকে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “এ সমস্ত সংস্কৃতি এ রাজ্যের নয়। এমন ঘটনা পশ্চিমবঙ্গে আগে কখনও ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিজেপির এই বাড়বাড়ন্ত। আর এই দুই শক্তির আষ্ফালনেই ফলশ্রুতিতেই এখন সামনে আসছে এমন ছবি।”

```