Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ চা বাগান খুলতে এগিয়ে এল ডুয়ার্সেরই অন্য বাগান

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : রাজ্যের আবেদনে সাড়া দিয়ে বন্ধ চা বাগান অধিগ্রহণ ইস্যুতে এগিয়ে এলো ডুয়ার্সের চ্যাংমারি চা বাগান। বন্ধ ধরনীপুর চা বাগান অধিগ্রহণ করতে চেয়ে জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে নবান্নে চিঠি দিলো রাজ্যের সবচেয়ে বড় এই চা

বন্ধ চা বাগান খুলতে এগিয়ে এল ডুয়ার্সেরই অন্য বাগান

শেষ আপডেট: 28 June 2019 07:19

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : রাজ্যের আবেদনে সাড়া দিয়ে বন্ধ চা বাগান অধিগ্রহণ ইস্যুতে এগিয়ে এলো ডুয়ার্সের চ্যাংমারি চা বাগান। বন্ধ ধরনীপুর চা বাগান অধিগ্রহণ করতে চেয়ে জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে নবান্নে চিঠি দিলো রাজ্যের সবচেয়ে বড় এই চা বাগান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলাশাসকের হাতে এই মর্মে আবেদনপত্রটি তুলে দেন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের সচিব রাম অবতার শর্মা। জলপাইগুড়ি জেলা শাসক আবেদন পত্রের প্রাপ্তি স্বীকার করেছেন। রেডব্যাঙ্ক গ্রুপের ধরণীপুর চা বাগান ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে। বাগানে মোট স্থায়ী শ্রমিকের সংখ্যা ৩৩৩ জন। রেডব্যাঙ্ক গ্রুপের মোট ৩ টি চা বাগান রয়েছে। ধরনীপুর, রেডব্যাঙ্ক এবং সুরেন্দ্র নগর। তিনটি চা বাগানই বন্ধ। বহু চেষ্টাতেও বাগান খুলতে না পেরে ২০১৮ সালে লিজ বাতিল করে দেয় রাজ্য সরকার। রাম অবতার শর্মা বলেন, “জেলাশাসকের সঙ্গে বৈঠকে গার্ডেনের পক্ষ থেকে আমি এই অবেদনপত্র জলপাইগুড়ি জেলাশাসকের হাতে তুলে দিই। চ্যাংমারি রাজ্যের সবচেয়ে বড় চা বাগান। এদের দুখানা ফ্যাক্টরি রয়েছে। আমরা চাই সমস্ত চা বাগান খুলে যাক।” জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান, বাগান অধিগ্রহণের এই আবেদন পত্র পেয়েছেন তিনি। অবিলম্বে তা নবান্নে পাঠানো হবে।

```