Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করিম ছিলই, এলো সিলভি, ওদের সজাগ নাকের পাহারায় থাকবে বক্সা

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : ঠান্ডা ভাত,  ডিম, দুধ , পালং শাক আর গাজর। সকালে খানিক গা ঘামানোর পর এটাই ব্রেকফাস্টের প্রতিদিনের মেনু। তারপর শুরু হয় দৌড়ে বেড়ানো। জঙ্গলের এ মাথা ও মাথা। সেই মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত। গোয়ালিয়র থেকে আসা ইস্তক

করিম ছিলই, এলো সিলভি, ওদের সজাগ নাকের পাহারায় থাকবে বক্সা

শেষ আপডেট: 27 December 2018 08:12

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : ঠান্ডা ভাত,  ডিম, দুধ , পালং শাক আর গাজর। সকালে খানিক গা ঘামানোর পর এটাই ব্রেকফাস্টের প্রতিদিনের মেনু। তারপর শুরু হয় দৌড়ে বেড়ানো। জঙ্গলের এ মাথা ও মাথা। সেই মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত। গোয়ালিয়র থেকে আসা ইস্তক এটাই রোজ নামচা সিলভির। চোরাশিকারিদের দাপট বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে। দিনরাত পাহারা দিয়েও পুরোপুরি রোখা যাচ্ছে না তাদের। বাধ্য হয়েই এ বার নজরদারির কাজে লাগানো হচ্ছে এই কাজে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কিছুদিন আগেই নিয়ে আসা হয়েছিল বেলজিয়ান শেফার্ড করিমকে। জঙ্গলের পশ্চিম দিকে নজরদারির দায়িত্ব রয়েছে তার উপর। আর খুব সম্প্রতি জঙ্গলের পূর্ব দিকে নজরদারির দায়িত্ব সামলাতে আনা হল জার্মান শেফার্ড সিলভিকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা জানান, করিমের মতো সিলভিও  মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ‘ন্যাশনাল সেন্টার ফর ডগ ট্রেনিং’ এ বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। বন্য জন্তুর দেহাংশ খুঁজে বের করতে সিদ্ধহস্ত এই ট্র্যাকিং ডগ। ভৌগোলিক দিক থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল অত্যন্ত গুরুত্বপুর্ণ। অসম বাঙলা ভুটান সীমান্ত ঘেঁষা এই জঙ্গলে চোরাশিকারীদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে হরবখত। কাছেই গন্ডারের আবাসস্থল জলদাপাড়া ও গরুমারার জঙ্গল । সীমান্ত লাগোয়া হওয়ায় বক্সার পথেই জলদাপাড়া ও গরুমারার জঙ্গলে চোরাশিকারীদের আনাগোনা করা সহজ। তাই উদ্বিগ্ন বনকর্তারা। সিলভি আসায় তাই খুশি তাঁরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ বলেন, “ সিলভিকে নিয়ে আমরা খুব আশাবাদী। সীমান্ত ঘেঁষা এই বনাঞ্চলের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতেই আনা হয়েছে একে। জঙ্গলের অপরাধ দমনে এই কুকুর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলেই মনে করি আমরা।” জানা গেছে, এই কুকুরের জন্য একেবারে ‘ভিভিআইপি ট্রিটমেন্ট’ এর ব্যবস্থা করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। রায়ডাক রেঞ্জের জঙ্গলে সিলভির জন্য তৈরি করা হয়েছে ১২ ফুট লম্বা ঘর।  ১ বছর দুই মাস বয়সের সিলভির সঙ্গেই তাকে সঠিক ভাবে রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে  দুই ফরেস্ট গার্ড বিশ্বজিত রাভা ও বিক্রম গোঁসাইকে।  বিশ্বজিত বলেন , “ সকালে ঠান্ডা ভাত, ডিম,দুধ, পালংশাক আর গাজর খেয়ে কাজ শুরু করে সিলভি। দুপুর ও রাতে থাকে পাঁঠার মাংস আর ভাতের বন্দোবস্ত। বন্য জন্তুর দেহাংশ চিহ্নিত করা, চোরাশিকারীদের নানান ধরনের আগ্নেয়াস্ত্র খুঁজে বের করতে ওর জুড়ি মেলা ভার।  আনুগত্যের পরীক্ষাতেও ভালভাবেই উতরে গেছে সিলভি।’’

```