Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডেঙ্গিতে মৃত্যু ভদ্রেশ্বরের দমকল কর্মীর, জ্বরে আক্রান্ত আরও ৬

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : এ বার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভদ্রেশ্বরের এক বাসিন্দার। মৃত অমরনাথ সাউ (৩৭) দমকলের কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২১ তারিখ থেকে জ্বরে ভুগছিলেন তিনি। রক্ত পরীক্ষায় এন এস ১ পজেটিভ হওয়ায় স্থানীয় ডাক্তা

ডেঙ্গিতে মৃত্যু ভদ্রেশ্বরের দমকল কর্মীর, জ্বরে আক্রান্ত আরও ৬

শেষ আপডেট: 27 October 2018 07:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : এ বার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভদ্রেশ্বরের এক বাসিন্দার। মৃত অমরনাথ সাউ (৩৭) দমকলের কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২১ তারিখ থেকে জ্বরে ভুগছিলেন তিনি। রক্ত পরীক্ষায় এন এস ১ পজেটিভ হওয়ায় স্থানীয় ডাক্তারের কাছেই চিকিৎসা চলছিল। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার একটি নার্সিংহোমে শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। রিষড়া ফায়ার স্টেশনে কর্মরত অমরনাথবাবুর আরও ছয় সহকর্মী জ্বরে ভুগছেন বলে জানা গেছে। তাঁদেরও কয়েকজনের রক্ত পরীক্ষায় এনএসওয়ান পজিটিভ ধরা পড়েছে বলে দাবি। তারকেশ্বরের বাসিন্দা দমকল কর্মী বাবুসোনা সামন্তও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরেক কর্মী শ্রীরামপুরের বাসিন্দা দেবায়ন পালের রক্তেও এনএসওয়ান পজিটিভ পাওয়া গেছে বলে জানা গেছে। তাই আতঙ্ক ছড়িয়েছে রিষড়ার দমকলকর্মীদের মধ্যে। মোট ২৮ জন কর্মী কাজ করেন রিষড়া ফায়ার স্টেশনে। কর্মীদের একাংশ জানান, পুজোর সময় লাগাতার ডিউটি থাকায় ফায়ার স্টেশনেই কাটাতে হয় তাঁদের। প্রত্যেকেরই জ্বর এসেছে এর ঠিক পরপরই। অমরনাথবাবুর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নামে ভদ্রেশ্বরের আরবিএস রোডে। শোকে পাথর স্ত্রী জয়তী সাউ। দম্পতির পাঁচ বছরের ছেলে আরিয়ান আর দু বছরের মেয়ে অনন্যা। বাবাকে হারানোর যন্ত্রণা বোঝার ক্ষমতাই নেই তাদের। দুজনকেই সামলে রেখেছেন প্রতিবেশী ও আত্মীয়রা। এ দিকে ডেঙ্গির খবর ছড়াতেই আজ সকাল থেকে দমকলকেন্দ্রের চারপাশ পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু করেছে রিষড়া পুরসভা। কেন এত দিনে পুরসভার টনক নড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন দমকলকর্মীরা। তবে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র জানান, বরাবরই এলাকা পরিচ্ছন্ন রাখতে তাঁরা তৎপর। তিনি বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখের। তবে ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়ার পর পুরসভা সচেতন হয়েছে এ অভিযোগ ঠিক নয়। আমরা সারা বছরই এলাকায় ব্লিচিং ছড়াই। মশা মারার তেলও দেওয়া হয়।"

```