Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাবলিক প্লেসে ধূমপান, এ বার নিষিদ্ধ হল পশ্চিম বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : এ বার  পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ হল পশ্চিম বর্ধমানে। শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্কর শেট্টি সাংবাদিক বৈঠক করে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই জেলাকে ধূমপানমুক্ত জেলা হিসেবে

পাবলিক প্লেসে ধূমপান, এ বার নিষিদ্ধ হল পশ্চিম বর্ধমানে

শেষ আপডেট: 27 September 2019 15:39

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : এ বার  পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ হল পশ্চিম বর্ধমানে। শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্কর শেট্টি সাংবাদিক বৈঠক করে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই জেলাকে ধূমপানমুক্ত জেলা হিসেবে ঘোষণা করছেন তাঁরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও উপস্থিত ছিলেন এখানে। জেলাশাসক বলেন, ‘‘আমরা  পাবলিক প্লেসে ধূমপান না করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করব। তারপর যত্রতত্র ধূমপান করলে জরিমানা ধার্য করা হবে।’’ মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার বলেন, ‘‘বর্তমানে দিনের পর দিন বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। এর প্রধান কারণ ধূমপান। যিনি ধূমপান করছেন, শুধু তিনিই নন বিপদের মুখে এসে দাঁড়াতে হয় পাশে থাকা লোকজনকেও। আগে সিগারেটের প্যাকেটে লেখা থাকত সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এখন লেখা থাকছে ক্যান্সারের কারণ সিগারেট। মানুষের সচেতন হওয়ার সময় এসেছে। আমরা সেটাই মনে করিয়ে দিচ্ছি।’’ যে কোনও স্কুলের ১০০ মিটারের মধ্যে সিগারেটের দোকান থাকবে না বলে জানিয়ে দিলেন জেলাশাসক। হাওড়া ও দার্জিলিং জেলাকে ইতিমধ্যেই ধূমপানমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। লাগু হয়েছে জরিমানাও। তবে যথেষ্ট হইচই করে ধূমপানমুক্ত জেলা ঘোষিত হলেও দুই জেলাতেই প্রকাশ্যে ধূমপান পুরোপুরি বন্ধ করা যায়নি বলেই অভিযোগ এই দুই জেলার মানুষের। পশ্চিম বর্ধমানও সেই পথে হাঁটবে না তো? প্রশ্ন তুললেন এই জেলার মানুষ।

```