
শেষ আপডেট: 26 August 2018 18:30
+১(৫৭৩)৩৯৪-৩৪৩৯ নম্বর থেকে প্রথম মেসেজ ঢোকে তাঁর মোবাইলে। শুরুতেই অ্যাডমিন তার পরিচয় দিলে শেফালি বেশ রসিয়েই উত্তর দেন। তার পর শুরু হয় কথোপকথন। কখনও শেফালিকে গেম খেলার জন্য অনুরোধ করা হয়, কখনও আবার জানতে চাওয়া হয় তিনি বাঙালি কিনা। চ্যাটের শুরুটা ইংরাজিতে হলেও শেষে রোমান হরফে বাংলাতেই প্রশ্ন করতে শুরু করে অ্যাডমিন। আবার প্রশ্নের ঠিকঠাক জবাব না পেলে ধমকধামকও শুরু হয়। চ্যাট থেকেই স্পষ্ট শেফালিকে খুনের হুমকিও দেওয়া হয়েছে।
‘মোমো’ খেলছে স্কুল পড়ুয়া, আতঙ্ক ছড়াল কালিয়াগঞ্জে
‘মোমো সুইসাইড চ্যালেঞ্জ’-এর খপ্পরে জলপাইগুড়ির ছাত্রী! মারণ খেলা কি ছড়াচ্ছে বাংলাতেও?
জলপাইগুড়ির পর ‘মোমো’র কবলে মেদিনীপুরের পড়ুয়া, সতর্কতা জারি আলিপুরদুয়ারে
ভারত, চিন, জাপান, রাশিয়া, কানাডা-সহ নানা দেশে মারণ খেলা ‘মোমো’-র অ্যাডমিন এবং সেই গ্রুপের আরও নানা সদস্য ছড়িয়ে রয়েছে সেটারও ইঙ্গিত দেওয়া হয়। গোটা ঘটনাটা নিয়ে এখনই কোনও এএফআইআর করেননি শেফালি। তিনি জানিয়েছেন তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধু বিষয়টা জানিয়েছেন তিনি।
খোদ পুলিশ কর্মীর কাছে ‘মোমো’ খেলার মেসেজ আসায় আতঙ্ক ছড়িয়েছে গয়েরকাটার বাসিন্দাদের মধ্যে। ‘মোমো’ খেলার লিঙ্ক মোবাইলে ঢোকা মানেই এখন সেটা খবর। ইতিমধ্যেই জলপাইগুড়ির পি ডি কলেজের দুই ছাত্রী-সহ উত্তর চব্বিশ পরগনা, কালিয়াগঞ্জের ছাত্রের কাছে এই খেলার নিমন্ত্রণ এসেছে। ‘মোমো’ খেলতে দেখা গিয়েছে মেদিনীপুরের সূর্য ও কালিয়াগঞ্জের রাজেশকে। তাই আতঙ্ক একটা ছিলই। এ বার পুলিশের কাছেই ‘মোমো’র মেসেজ আসায় সেই আতঙ্কের পারদ চড়েছে আরও কয়েক ডিগ্রি।
‘মোমো’ খেলে মৃত্যু দার্জিলিঙের ছাত্রের? আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়
কবিতার পর তার সহপাঠীর কাছে ‘মোমো’ লিঙ্ক, খেলার নিমন্ত্রণ দক্ষিণ দিনাজপুরেও, আতঙ্ক দিকে দিকে
তার উপর ফের মাথা চাড়া দিয়েছে কয়েকটি প্রশ্ন। সন্দেহটা তো ছিলই, সেটাই এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তার মানে এ রাজ্যেও তৈরি হয়েছে মারণ খেলা ‘মোমো’-র একাধিক অ্যাডমিন। +১(৫৭৩)৩৯৪-৩৪৩৯ নম্বটির বৈধতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। তবে, এটা কোনও মজা না হয়ে যদি সত্যিই এই খেলার কোনও অ্যাডমিনের কাছ থেকে এমন মেসেজ এসে থাকে তাহলে চিন্তার বিষয় রয়েছে।