Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে হাওড়া হাসপাতালে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে সামলাতে গিয়ে হিমশিম খেলেন ডাক্তার থেকে পুলিশ। ঘণ্টা চারেক ধরে তাণ্ডব চলল হাওড়া জেলা হাসপাতালের জরুরি বিভাগের বাইরে। শনিবার সকালে বালি থানার কাছে ফায়ার ব্রিগেডের সামনে বেশ কয়েকজনকে

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে হাওড়া হাসপাতালে তুলকালাম

শেষ আপডেট: 27 July 2019 11:57

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে সামলাতে গিয়ে হিমশিম খেলেন ডাক্তার থেকে পুলিশ। ঘণ্টা চারেক ধরে তাণ্ডব চলল হাওড়া জেলা হাসপাতালের জরুরি বিভাগের বাইরে। শনিবার সকালে বালি থানার কাছে ফায়ার ব্রিগেডের সামনে বেশ কয়েকজনকে কামড়ে দেন এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালি থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় এরপর পুলিশ তাঁকে ধরে কোনওমতে প্রিজন ভ্যানে তোলে। কিন্তু বিপত্তি বাধে হাওড়া হাসপাতালে নিয়ে আসার পরে। চিকিৎসা করানোর জন্য তাঁকে গাড়ি থেকে জোর করে নামাতে গেলে পুলিশের সঙ্গে ওই ব্যক্তি তুমুল ধস্তাধস্তি শুরু করে। পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকে মারতে উদ্যত হন। এক পুলিশকর্মীকে লাঠি দিয়ে আঘাতও করেন। হাসপাতাল চত্বরেও একজনকে কামড়ে দেন। এরপর প্রিজন ভ্যানের মধ্যেই আটকে রাখা হয় তাকে। পরে হাওড়া হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া মানসিক হাসপাতালে। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম ললিত কুমার চৌধুরী। বিহারের সমস্তিপুরের বাসিন্দা তিনি। https://www.facebook.com/TheWallNews/videos/926420781033767/

```