Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাদানে কয়লার খোঁজ, বিস্ফোরণে ফাটল জামুড়িয়ার প্রায় ২০ টি বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : বিকট শব্দে ফের কেঁপে উঠল জামুড়িয়া। পরের পর ফাটল ধরল একাধিক বাড়িতে। গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল আতঙ্ক। এমন অভিজ্ঞতা অবশ্য জামুড়িয়াবাসীর কাছে নতুন নয়। প্রায়ই খনি এলাকায় কয়লার খোঁজে বিস্ফোরণ ঘটানো

খাদানে কয়লার খোঁজ, বিস্ফোরণে ফাটল জামুড়িয়ার প্রায় ২০ টি বাড়িতে

শেষ আপডেট: 27 July 2019 09:09

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : বিকট শব্দে ফের কেঁপে উঠল জামুড়িয়া। পরের পর ফাটল ধরল একাধিক বাড়িতে। গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল আতঙ্ক। এমন অভিজ্ঞতা অবশ্য জামুড়িয়াবাসীর কাছে নতুন নয়। প্রায়ই খনি এলাকায় কয়লার খোঁজে বিস্ফোরণ ঘটানো হয়। আর তারই জেরে তোলপাড় হয় গোটা এলাকায়। আজ সকালেও বিকট শব্দে কেঁপে ওঠে জামুড়িয়ার ৫ নং ওয়ার্ডের এবিপিট এলাকা। ভয়ে আতঙ্কে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ। শুরু হয়ে যায় ছোটাছুটি। ফাটল ধরতে থাকে একের পর এক বাড়িতে। প্রায় ২০টি বাড়ির ফাটল অত্যন্ত বিপজ্জনক বলে জানা গেছে। ভেঙে পড়তে পারে বাড়ি এমন আশঙ্কায় ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন অনেকেই। আগেও অনেকবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন জামুড়িয়ার মানুষ। তবে এ বারের বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় মানুষজন জানান, দীর্ঘদিন আগে ওই এলাকায় ইসিএল-এর কয়লা খনির খননের কাজ চলতো। এখন অবৈধ কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য নিয়মিত বিস্ফোরণ ঘটানো হয়। আজও তেমনই হয়েছে। পুলিশের কোনও হেলদোল বলেই তাঁদের অভিযোগ। পুলিশের স্থানীয় আধিকারিকরা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

```