Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় দিন এবার আরও বড়, ২৬ তারিখও ক্রিসমাসের ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ধর্মঘট নেই। ছুটিও মার যায় না! এ বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস (Christmas) পড়েছে রবিবার। এক দিকে ভাল। ক্রিসমাস উইকেন্ডে চুটিয়ে ছুটি কাটানোর সুযোগ রয়েছে। কিন্তু ক্রিসমাস রবিবার পড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের (s

বড় দিন এবার আরও বড়, ২৬ তারিখও ক্রিসমাসের ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

শেষ আপডেট: 30 November 2022 08:31

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ধর্মঘট নেই। ছুটিও মার যায় না!

এ বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস (Christmas) পড়েছে রবিবার। এক দিকে ভাল। ক্রিসমাস উইকেন্ডে চুটিয়ে ছুটি কাটানোর সুযোগ রয়েছে। কিন্তু ক্রিসমাস রবিবার পড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের (state government employees) অনেকের আপশোস ছিল। তাঁরা মনে করছিলেন, ছুটিটা মার গেল বোধহয়।

কিন্তু না তা হল না। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে ২৬ ডিসেম্বরও ক্রিসমাসের জন্য সরকারি অফিস কাছারি, স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত সব বন্ধ থাকবে।
যার অর্থ পরিষ্কার। তা হল শুক্রবার বিকেলের পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লম্বা ছুটি ক্রিসমাসে। বড় দিন এ বার যেন সত্যিই বড়।

আট বছরের ছেলেকে গিলে খেল কুমির! মা-বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপত্তি


```