Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিকনিকে গিয়ে হুগলি নদীতে তলিয়ে মৃত তিন যুবক, নিখোঁজ এক

দ্য ওয়াল ব্যুরো, কুলপি: পিকনিক করতে এসে হুগলি নদীতে স্নান করতে নেমেছিলেন চার বন্ধু। ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলেন চার জনই। সোমবার সকাল পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হলেও হদিস মেলেনি আরও এক যুবকের। রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে কুলপির পয়লা নম

পিকনিকে গিয়ে হুগলি নদীতে তলিয়ে মৃত তিন যুবক, নিখোঁজ এক

শেষ আপডেট: 25 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, কুলপি: পিকনিক করতে এসে হুগলি নদীতে স্নান করতে নেমেছিলেন চার বন্ধু। ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলেন চার জনই। সোমবার সকাল পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হলেও হদিস মেলেনি আরও এক যুবকের। রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে কুলপির পয়লা নম্বর ঘেরি গ্রামের কাছে হুগলি নদীতে। মৃতদের নাম টোকন হালদার, প্রসেনজিৎ দাস ও সুরেশ সিংহ। তাঁদের সঙ্গী শুভঙ্কর নারুয়ার খোঁজ চলছে। সকলেরই বাড়ি গড়িয়াহাটের পণ্ডিতিয়া রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে গড়িয়াহাটের একটি ক্লাব থেকে ষোলো জনের একটি দল পিকনিক করতে কুলপির  নিশ্চিন্তপুরে পয়লার ঘেরির ঘাটের কাছে আসে। দুপুরের খাওয়া সেরে বেলার দিকে নদীতে স্নান করতে চার জন নেমেছিলেন। বাকিরা ছিলেন পাড়ের কাছেই। তাঁদের কথায়, চার জনের কেউই সাঁতার জানতেন না। প্রত্যক্ষদর্শী এক সঙ্গীর কথায়, আচমকাই চিৎকার শুনে তাঁরা দেখেন চার জনই হাবুডুবু খাচ্ছেন নদীর জলে। জোয়ারের স্রোতে বেশ কিছুটা ভেসে গেছেন তাঁরা। জলে নেমে উদ্ধার করার আগেই তলিয়ে যান চার জনে। এক সঙ্গীর কথায়, ‘‘নদীতে যে সময় ওরা নেমেছিল তখন জোয়ার চলছিল।  কিছুটা দূরে একটি জাহাজ ডায়মন্ড হারবারের দিকে এগোচ্ছিল। ফলে খুব উঁচু ঢেউ এগিয়ে আসে। সাঁতার না জানায় কেউই সামলাতে পারেনি, জলে তলিয়ে যায়। ’’ অন্য সঙ্গীদের চিৎকারে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। লঞ্চ নামিয়ে জাল ফেলে শুরু হয় উদ্ধারকাজ। চরের কাছাকাছি ভাসতে দেখা যায় তিন জনের দেহ। একে একে দেহগুলি উদ্ধার করে কুলপি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, চতুর্থ জনের তল্লাশি চলছে।  

```