Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই জঙ্গলমহল পুড়ল গোষ্ঠীদ্বন্দ্বের আঁচে

দ্য় ওয়াল ব্য়ুরো, পশ্চিম মেদিনীপুর: পাশের জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক বৈঠকে উন্নয়নের হিসেব নিচ্ছেন, তখন জঙ্গলমহলের আরেক জেলা তেতে উঠল তাঁর দলেরই গোষ্ঠীকোন্দলে। ঝাড়গ্রামে যখন মুখ্যমন্ত্রী তখনই পশ্চিম মেদিনীপু

মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই জঙ্গলমহল পুড়ল গোষ্ঠীদ্বন্দ্বের আঁচে

শেষ আপডেট: 26 November 2018 11:16

দ্য় ওয়াল ব্য়ুরো, পশ্চিম মেদিনীপুর: পাশের জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক বৈঠকে উন্নয়নের হিসেব নিচ্ছেন, তখন জঙ্গলমহলের আরেক জেলা তেতে উঠল তাঁর দলেরই গোষ্ঠীকোন্দলে। ঝাড়গ্রামে যখন মুখ্যমন্ত্রী তখনই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে  ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। জঙ্গলমহলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী দলের প্রতি মানুষের আস্থা ফেরাতে সোমবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন। ঠিক তার আগের রাত থেকেই গোষ্ঠী সংঘর্ষ চরমে উঠল নারায়ণগড়ে। বিগত দিনে নারায়ণগড় ব্লকে সূর্য অট্ট এবং মিহির চন্দের গোষ্ঠীর কোন্দল বারবার প্রকাশ‍‍্যে এসেছে। জল গড়িয়েছে কালীঘাট পর্যন্ত। দলের হাইকমান্ড বারবার রাশ টানার চেষ্টা করলেও তা যে কার্যত বিশবাঁও জলে তা ফের প্রমাণ হল সোমবার। ব্লক সভাপতি পদ থেকে মিহির চন্দকে সরিয়ে দেওয়া ও  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে সূর্য অট্টকে বহাল রাখার দাবিতে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির সঙ্গে দেখা করতে আসেন প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক। এ বিষয়ে কথাবার্তা চলার সময়েই তেতে ওঠে পরিস্থিতি। সোমবার সকালে নারায়ণগড় ব্লকের ৪ নম্বর কুনারপুর এলাকার যেটাগেরিয়া গ্রামে শুরু হয় বোমাবাজি । অভিযোগের তির সূর্য অট্টের অনুগামীদের বিরুদ্ধে । জানা গিয়েছে মিহির চন্দের অনুগামী বলে পরিচিত ধীরেন হাবরের বাড়িতে পরপর তিনটি বোম মারা হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে সূর্য অট্টর অনুগামীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। যাঁরা অজিত মাইতির সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের বক্তব্য, এলাকায় গোষ্ঠী কোন্দল মিটিয়ে শান্তি ফিরিয়ে আনার আর্জি জানাতেই সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। জেলা তৃণমূলের সভাপতি থেকে জেলার তাবড় নেতা, কেউই অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

```