Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাসিড হামলা থেকে বরাত জোরে রক্ষা তরুণীর, গ্রেফতার কলেজ ছাত্র

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : কলেজ ছাত্রীর শ্লীলতাহানি। বাধা দেওয়ায় তাঁকে মারধর ও অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হল এক কলেজ ছাত্রকে। তবে অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই ছাত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চ

অ্যাসিড হামলা থেকে বরাত জোরে রক্ষা তরুণীর, গ্রেফতার কলেজ ছাত্র

শেষ আপডেট: 26 September 2019 11:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : কলেজ ছাত্রীর শ্লীলতাহানি। বাধা দেওয়ায় তাঁকে মারধর ও অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হল এক কলেজ ছাত্রকে। তবে অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই ছাত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের ভ্যাবলা স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট দিঘি রোড সংলগ্ন এলাকার বাসিন্দা টাকি কলেজের এক প্রথম বর্ষের ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিল বসিরহাটের কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। বসিরহাটেরই তপারচর এলাকার বাসিন্দা ওই যুবক। বিষয়টি বেশ কয়েকবার অভিযুক্ত ছাত্রের পরিবারকে জানিয়েও কোনও ফল হয়নি। অভিযোগ, বুধবার কলেজ যাওয়ার পথে ভ্যাবলা স্টেশনের কাছে ফের ওই কলেজছাত্রীর পিছু নেয় ওই যুবক। উত্যক্ত করা শুরু করলে বাধা দেয় ওই ছাত্রী। এরপরেই ওই যুবক উত্তেজিত হয়ে ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ। তাকে লক্ষ্য করে অ্যাসিডও ছোড়ে। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রেহাই পায় ছাত্রী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

```