Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্‌ধ ঘিরে রণক্ষেত্র ইসলামপুর, সরকারি বাসে ভাঙচুর-আগুন, হামলা পুলিশের গাড়িতেও

দ্য ওয়াল ব্যুরো: ইসলামপুরে বন্‌ধ ঘিরে চূড়ান্ত অশান্তি সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও মাথা চাড়া দেয়। সকাল সাড়ে দশটা নাগাদ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামপুর। ইট মেরে সরকারি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন এক বাসযাত্রী।

বন্‌ধ ঘিরে রণক্ষেত্র ইসলামপুর, সরকারি বাসে ভাঙচুর-আগুন, হামলা পুলিশের গাড়িতেও

শেষ আপডেট: 25 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইসলামপুরে বন্‌ধ ঘিরে চূড়ান্ত অশান্তি সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও মাথা চাড়া দেয়। সকাল সাড়ে দশটা নাগাদ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামপুর। ইট মেরে সরকারি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন এক বাসযাত্রী। ইসলামপুরের কলেজ মোড়ে সকাল থেকেই জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বন্‌ধ সমর্থকরা। ইট মেরে বাসে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বাসে সরকারি বাসে ভাঙচুর চালায় একদল  বন্‌ধ সমর্থক। এক বাস চালকের কথায়, ‘‘মোটরবাইকে চেপে তিন জন এসে বাসের জানলায় ইট মারতে শুরু করে। আমার হাত কেটে যায়। ভিতরে থাকা যাত্রীরাও আহত হন।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও এলাকার বাসিন্দাদের কথায়, শিলিগুড়ি গামী একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। কলেজ মোড়েই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে সমর্থনকারীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা। বড় বড় লাঠি, বাঁশ নিয়ে পুরুষদের পাশাপাশি রাস্তা অবরোধে নেমেছেন মহিলারাও। [caption id="attachment_38069" align="aligncenter" width="555"] জখম বাসযাত্রী[/caption] জাতীয় সড়কের উপরও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে সমর্থকারীরা। বাস, লরি ভাঙচুরের চেষ্টা হয়।  ইসলামপুর হাইওয়ের উপর বিক্ষিপ্ত ভাবে অশান্তি চলছে সকাল থেকেই। ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

```