মোমো' খেলছে স্কুল পড়ুয়া, আতঙ্ক ছড়াল কালিয়াগঞ্জে
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: মোবাইলে ডিলিট করলেও বারে বারে ফিরে আসছে 'মোমো' খেলার লিঙ্ক। তার উপর লিঙ্ক ডিলিট করতেও নারাজ স্কুল পড়ুয়া। খেলাতে এগিয়েও গিয়েছে সে। মারণ খেলার কবল থেকে ছেলেকে উদ্ধার করতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন পড
শেষ আপডেট: 25 August 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: মোবাইলে ডিলিট করলেও বারে বারে ফিরে আসছে
'মোমো' খেলার লিঙ্ক। তার উপর লিঙ্ক ডিলিট করতেও নারাজ স্কুল পড়ুয়া। খেলাতে এগিয়েও গিয়েছে সে। মারণ খেলার কবল থেকে ছেলেকে উদ্ধার করতে অবশেষে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন পড়ুয়ার পরিবারের লোকজন।
মারণ খেলার আতঙ্ক এ বার ছড়াল কালিয়াগঞ্জের স্কুল পাড়ায়। পড়ুয়া রাজেশ কর্মকারের মোবাইলে 'মোমো গেম'-এর লিঙ্ক দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাবা রাজেশ। তিনি জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই রাজেশের চালচলনে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছিল। পরে, তার মোবাইল ঘেঁটে খেলার লিঙ্ক খুঁজে পান কিশোরের মামা।
আরও পড়ুন:
কবিতার পর তার সহপাঠীর কাছে ‘মোমো’ লিঙ্ক, খেলার নিমন্ত্রণ দক্ষিণ দিনাজপুরেও, আতঙ্ক দিকে দিকে
‘মোমো’ খেলে মৃত্যু দার্জিলিঙের ছাত্রের? আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়
জানা যায়, গভীর রাতে ওই গেম খেলার নির্দেশ আসে কোনও অজানা নম্বর থেকে। সেই নির্দেশ মোতাবেক গেমটি গত দু'দিন ধরে গভীর রাতেই খেলছে ওই কিশোর। পরিবারের মধ্যে জানাজানি হতেই গেমটি ডিলিট করার কথা বলা হলেও সেটা ডিলিট করতে অরাজি হয় সে। পারিবারিক অশান্তির পর গেমটি শনিবার ডিলিট করলেও রবিবার ফের সেই গেমের লিঙ্ক ফিরে এসেছে বলে দেখা যায়। এতেই আরও আতঙ্কিত হয়ে পরে রাজেশের পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ শহরেও।
ঘটনার কথা বিস্তারিত জানিয়ে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ জানানো হবে জানিয়েছে কিশোরের পরিবার।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন