Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাচ্চাকে গাড়িতে আটকে সমুদ্র স্নানে বাবা-মা, শ্বাসবন্ধ হওয়ার জোগাড় শিশুটির

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন বাবা-মা। পাঁচ বছরের বাচ্চাকে কার কাছে রেখে যাবেন, ঠিক করে উঠতে পারেননি। অগত্যা গাড়ির কাঁচ তুলে, লক করে, সিটে বসিয়েই রেখে গিয়েছিলেন সন্তানকে। সমুদ্র স্নানের মজা নিতে গিয়

বাচ্চাকে গাড়িতে আটকে সমুদ্র স্নানে বাবা-মা, শ্বাসবন্ধ হওয়ার জোগাড় শিশুটির

শেষ আপডেট: 26 June 2019 06:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন বাবা-মা। পাঁচ বছরের বাচ্চাকে কার কাছে রেখে যাবেন, ঠিক করে উঠতে পারেননি। অগত্যা গাড়ির কাঁচ তুলে, লক করে, সিটে বসিয়েই রেখে গিয়েছিলেন সন্তানকে। সমুদ্র স্নানের মজা নিতে গিয়ে ঘড়ির কাঁটা যে এগিয়ে গেছে অনেকখানি, টের পাননি দুজনের একজনও। বদ্ধ গাড়ির ভেতর শিশুটির তখন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। গলগল করে ঘাম বেরোচ্ছে। বাঁচার জন্য কাঁচের জানলায় ছোট্ট মুঠি দুটো এসে আছড়ে পড়ছে বারবার। আচমকাই তা নজরে আসে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অন্য গাড়ির চালকদের। দ্রুত পুলিশকে জানান তাঁরা। পুলিশ এসে গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করে শিশুটিকে। ততক্ষণে অসুস্থ হয়ে পড়েছে শিশুটি।  তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন পুলিশকর্মীরাই। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আজ সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় দিঘার সমুদ্র সৈকতে। পুলিশসূত্রে জানা গেছে, গড়িয়া থেকে আজই দিঘা বেড়াতে এসেছেন ওই দম্পতি।  সমুদ্র সৈকতে পৌঁছেই পাঁচ বছরের সন্তানকে গাড়িতে রেখে সমুদ্রে নেমে পড়েন তাঁরা। শিশুটি যাতে কোথাও চলে যেতে না পারে তার জন্য গাড়ি লক করে যান।  ঘণ্টাখানেকেরও বেশি সময় সমুদ্রে স্নান করেন। পরে সৈকতে হইচই শুরু হতেই সম্বিত ফেরে তাঁদের।  গাড়ির কাছে ছুটে যেতেই সৈকতে থাকা মানুষজন ঘিরে ফেলে ওই দম্পতিকে। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশের ঘেরাটোপ থেকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাবাকে। কোনও রকমে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। শিশুটির বাবা মাকে আটক করেছে পুলিশ। কীভাবে সন্তানকে গাড়িতে আটকে রেখে সমুদ্র স্নানে চলে গেলেন ওই দম্পতি তা খতিয়ে দেখছে পুলিশ।    

```