Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৃণমূল কর্মীর হাত ওড়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৫ টি তাজা বোমা উদ্ধার সেই কেশপুরে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বেশ কিছুদিন শান্ত থাকার পর বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠেছিল কেশপুর (Keshpur)। স্থানীয় চড়কা গ্রামে বোমার (Bombs) আঘাতে এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি, এবার কেশপুর থেকে উদ্ধা

তৃণমূল কর্মীর হাত ওড়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৫ টি তাজা বোমা উদ্ধার সেই কেশপুরে

শেষ আপডেট: 17 November 2022 07:54

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বেশ কিছুদিন শান্ত থাকার পর বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠেছিল কেশপুর (Keshpur)। স্থানীয় চড়কা গ্রামে বোমার (Bombs) আঘাতে এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি, এবার কেশপুর থেকে উদ্ধার হল ২৫টি তাজা বোমা। বম্ব স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে বোমাগুলি।

বুধবার দুপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে কেশপুরের চড়কা গ্রামে তৃণমূলের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়। তারই প্রস্তুতি চলাকালীন হঠাৎ শুরু হয় বোমাবাজি। আর তাতেই হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় তৃণমূলের‌ই অপর গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল ওঠে। যা নিয়ে শাসকদলকে নিশানা করে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি। উল্টে তিনি অভিযোগ করেন, বিজেপি ও সিপিএম মিলে পঞ্চায়েত ভোটের আগে কেশপুরকে অশান্ত করার চেষ্টা করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার চড়কা গ্রামের জঙ্গলের একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়। নিয়ে আসা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি। শেষে ওই জঙ্গলেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনার পর কেশপুরে উত্তেজনা চরমে উঠেছে। পঞ্চায়েত ভোটের সময় ফের কেশপুর অশান্ত হয়ে ওঠার আশঙ্কায় ভুগছে স্থানীয়রা।

মিনাখাঁর ধৃত 'মামা' আবুল গাইন কে? তাঁর বাড়িতে এসেই বোমা ফেটে মারা গিয়েছে ৮ বছরের ভাগ্নি


```