Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল পুরুলিয়া শহর, অবরোধ হঠাতে লাঠি

 দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তাল হল পুরুলিয়া শহরের দেশবন্ধু এলাকা। প্রায় চার ঘণ্টা ধরে পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের হটিয়ে দেয় বলে অভিযোগ। ঘরে ঘরে ঢুকে পুলিশ অত্যাচা

দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল পুরুলিয়া শহর, অবরোধ হঠাতে লাঠি

শেষ আপডেট: 25 April 2019 07:24

 দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তাল হল পুরুলিয়া শহরের দেশবন্ধু এলাকা। প্রায় চার ঘণ্টা ধরে পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের হটিয়ে দেয় বলে অভিযোগ। ঘরে ঘরে ঢুকে পুলিশ অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। পুলিশসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মাসতুতো ভাইকে নিয়ে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল গিরীশচন্দ্র বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির ছাত্র শুভদীপ বাউরি(১০)। রাঘবপুর থেকে আলঙ্গীডাঙা যাওয়ার পথে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে এসে সাইকেলটিকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে দুই ছাত্র। দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষ। সেখানে চিকিৎসকরা শুভদীপকে মৃত বলে ঘোষণা করেন। শুভদীপের ভাই মোহিতের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরে ট্রাকের ড্রাইভার দুই ছাত্রের পরিস্থিতি দেখার জন্য ট্রাক থেকে নামতেই তাঁকে মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরেই ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় পথ অবরোধ। বেলা দশটা পর্যন্ত সেই অবরোধ চলে। ৬০এ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠি চালিয়ে জনতাকে হটিয়ে দেয়। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হয়েছেন। তবে লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র শুভদীপের বাড়ি পোকাবাঁধ এলাকায়। বুধবার রাঘবপুরে মাসির বাড়ি গিয়েছিল সে। সেথান থেকে আজ সকালে মাসতুতো ভাইকে নিয়ে স্কুলে যাওয়ার সময়ই এই বিপদ ঘটে।

```