Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আইনজীবীদের কর্মবিরতি, ফের পিছোল বিমল-রোশনের আগাম জামিনের শুনানি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ফের পিছিয়ে গেল বিমল গুরুং ও রোশন গিরিদের আগাম জামিনের শুনানি। এ বার হাওড়ার ঘটনার জেরে। আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া আদালত চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফা

আইনজীবীদের কর্মবিরতি, ফের পিছোল বিমল-রোশনের আগাম জামিনের শুনানি

শেষ আপডেট: 25 April 2019 08:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ফের পিছিয়ে গেল বিমল গুরুং ও রোশন গিরিদের আগাম জামিনের শুনানি। এ বার হাওড়ার ঘটনার জেরে। আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া আদালত চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। আইনজীবীদের বক্তব্য, বুধবার বিকেলে তাঁদের বিক্ষোভ থামাতে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে। আদালত চত্বরে ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের সেল। সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।    জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও আইনজীবীরাও এ দিন কোনও কাজ করেননি।  সরকার পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জী বলেন, “আজ কোনও মামলা মুভ করবেন না উকিলবাবুরা। ফলে বিমল গুরুং ও রোশন গিরিদের আগাম জামিনের শুনানি আজ হবে না। হবে আগামীকাল।” আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে বিমল গুরুং ও রোশন গিরির অন্তর্বর্তী জামিনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। । বিস্ফোরক রাখা ও দেশদ্রোহিতার বিষয় সংক্রান্ত মোট ৭৬ টি মামলার শুনানির কথা ছিল এ দিন। পাহাড়ে লোকসভা ভোটের প্রচারে যাওয়ার জন্য গত মাসে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন বিমল গুরুং। তখন সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেয়। এইমাসে সার্কিট বেঞ্চে আবেদন করলে সরকার পক্ষের আইনজীবীরা একসঙ্গে সমস্ত মামলার শুনানির প্রস্তাব দেন। আজ সেই শুনানি হওয়ার কথা ছিল। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন ও কলকাতা হাইকোর্ট এর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর ভাইস প্রেসিডেন্ট গৌতম পাল বলেন, “গতকাল পুলিশের বর্বরোচিত হামলার জেরে আমরা মানসিকভাবে বিধ্বস্ত। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ জলপাইগুড়ি জেলা আদালত ও সার্কিট বেঞ্চে কোনও কেস মুভ করবো না। আগামীকাল এর শুনানি হবে।"

```