Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মহত্যা করেছেন আইআইটি ছাত্র, মানতে নারাজ পরিবার

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর আইআইটির মাস্টার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর পরিবার। বুধবার সন্ধ্যায় আইআইটির এমএমএম হল থেকে উদ্ধার হয় জনাগি রেড্ডি হানামি রেড্ডির (২৪) ঝুলন্ত মৃতদে

আত্মহত্যা করেছেন আইআইটি ছাত্র, মানতে নারাজ পরিবার

শেষ আপডেট: 25 October 2018 12:46

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর আইআইটির মাস্টার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর পরিবার। বুধবার সন্ধ্যায় আইআইটির এমএমএম হল থেকে উদ্ধার হয় জনাগি রেড্ডি হানামি রেড্ডির (২৪) ঝুলন্ত মৃতদেহ। প্রাথমিক তদন্তে জেলা পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে ওই মেধাবী ছাত্র। দেহ উদ্ধারের পরে তাঁর পরিবারকে খবর দেয় পুলিশ। অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে বৃহস্পতিবার ছুটে আসেন মৃতের বড় ভাই ভেনুগোপাল রেড্ডি ও কাকা এম রামাকৃষ্ণণ। ভেনুগোপালের দাবি, তাঁর ভাই বরাবরই শান্ত'। কিন্তু খুবই দৃঢ় স্বভাবের। সমস্ত বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতেন। তাই তিনি আত্মহত্যা করেছেন এটা বিশ্বাস করতে পারছেন না তাঁরা। তবে সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের না করলেও, সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। পরিবারের তরফ ইতিমধ্যেই জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তাঁরা যে ধোঁয়াশায় রয়েছেন তাও পরিষ্কার জানিয়েছেন মৃত ছাত্রের কাকা এম রামকৃষ্ণণ। অভিযোগপত্রে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এ দিকে ওই ছাত্রের সহপাঠীদের দাবি, ক্যাম্পাসে কখনও কোনও গণ্ডগোলে জড়াতে দেখা যায়নি দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ঘটনার তদন্ত করছে। মেধাবী এই ছাত্রের এমন মৃত্যুতে শোকের ছায়া খড়্গপুর আইআইটিতে।

```