Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরবঙ্গের পর স্ক্রাব টাইফাসের সংক্রমণ মেদিনীপুরেও, শিশুকে বাঁচালেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: কলকাতা, উত্তরবঙ্গের পর এ বার স্ক্রাব টাইফাসের দেখা মিলল পশ্চিম মেদিনীপুরেও। পোকায় কাটা জ্বরে আক্রান্ত হল শালবনি ব্লকের আড়াই বছরের একটি শিশু। তবে, তুরন্ত চিকিৎসা করে শিশুটিকে বাঁচিয়ে তুলেছেন শালবনি হাসপাতালের চিক

উত্তরবঙ্গের পর স্ক্রাব টাইফাসের সংক্রমণ মেদিনীপুরেও, শিশুকে বাঁচালেন চিকিৎসকরা

শেষ আপডেট: 24 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুরকলকাতা, উত্তরবঙ্গের পর এ বার স্ক্রাব টাইফাসের দেখা মিলল পশ্চিম মেদিনীপুরেও। পোকায় কাটা জ্বরে আক্রান্ত হল শালবনি ব্লকের আড়াই বছরের একটি শিশু। তবে, তুরন্ত চিকিৎসা করে শিশুটিকে বাঁচিয়ে তুলেছেন শালবনি হাসপাতালের চিকিৎসকরা। শিশুটির নাম দিয়া মাহাতো। হাসপাতাল সূত্রে খবর, দিয়াকে যখন শালবনি সুপার স্পেশালিটিতে নিয়ে আসা হয় তার গায়ে ধূম জ্বর। রক্ত পরীক্ষা করে ধরা পড়ে স্ক্রাব টাইফাসের ব্যাকটিরিয়া। দ্রুত চিকিৎসা শুরু করে দেন ডাক্তারেরা। তাঁরা জানিয়েছেন, ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাসের রোগের লক্ষণ অনেকটা একই। তাই অনেক সময় রোগ নির্ণয়ে সমস্যা হয়। এডিস মশার কামড়ে যেমন ডেঙ্গি হয়, তেমনই এই ব্যাকটিরিয়া দেহে ঢোকে ছোট্ট একটা লাল পোকার কামড়ে। ‘ট্রম্বিকিউলি়ড মাইটস’ নামে ওই পোকা কামড়ালে কিছু বোঝা যায় না, পরে প্রবল জ্বর আসে। ঠিক সময়ে চিকিৎসা না হলে সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগের কারণ জানার পর দ্রুত মেডিক্যাল টিম বানিয়ে শিশুটির চিকিৎসা শুরু হয়। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু চিকিৎসক সৌম্যকান্তি পোন্ডার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। সাড়া দেয় শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, দিয়ার অবস্থা অনেকটাই স্থিতিশীল। তাড়াতাড়ি তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে। গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের নানা জায়গায় স্ক্রাব টাইফাসের সংক্রমণ ছড়িয়েছে।  তার মধ্যে দার্জিলিংয়ের লেবং, কার্শিয়াং, মিরিক, মাটিগাড়ার, ডুয়ার্সের বক্সিরহাট, গরুবাথান, জলঢাকাতেও এই রোগের প্রকোপ দেখা গেছে। এই জ্বরে আক্রান্ত হয়ে কলকাতাতে মৃত্যুও হয়েছে এক মহিলার।

```