Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব! প্রচুর কর্মসংস্থানের সুযোগ, দাবি রাজ্যের

বৃহস্পতিবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিশ্ববাংলা শিল্পীহাটের প্রাঙ্গণে ‘উত্তরবঙ্গ বাণিজ্য মেলা’র আয়োজন করা হয়েছিল। সেখানেই একথা বলেন মুখ্যসচিব।

উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব! প্রচুর কর্মসংস্থানের সুযোগ, দাবি রাজ্যের

শেষ আপডেট: 7 December 2023 22:41

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহার থেকে মালদহ, উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। পর্যটনের পাশাপাশি উত্তরবঙ্গকে ঘিরে এবার গড়ে উঠতে চলেছে একাধিক শিল্প। উত্তরবঙ্গে শিল্পস্থাপনে উদ্যোগী হয়েছে একাধিক শিল্প সংস্থা। শীঘ্রই লগ্নি হতে চলেছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার ‘উত্তরবঙ্গ বাণিজ্য মেলা’য় একথা জানিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্য সচিব বলেন, “উত্তরবঙ্গের জন্য অত্যন্ত ভাল খবর। এখানকার সম্ভাবনাময় এলাকাগুলোতে শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন শিল্পপতিরা। আগামী দু’বছরের মধ্যে ২৪ হাজার কোটি টাকা লগ্নি করবেন তাঁরা। যা খুবই ইতিবাচক। রাজ্যের তরফে শিল্পপতিদের সহযোগিতা করা হবে।”

পাহাড়ে জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গে কী ধরনের শিল্প গড়ে উঠবে?

মুখ্যসচিব জানান, টি-টুরিজম, রিয়েল এস্টেট, হোটেল, কৃষি সামগ্রী, খাদ্য ও উদ্যানপালন, হসপিটালিটি-সহ একাধিক বিভাগে শিল্প গড়ে উঠবে। অনেক প্রকল্প এক বছরের কম সময়ে তৈরি হয়ে যাবে। সংশ্লিষ্ট শিল্পগুলিতে প্রচুর কর্ম সংস্থানের সুযোগ থাকছে। স্থানীয়রা অগ্রাধিকার পাবেন। স্বাভাবিকভাবে এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতির বদল ঘটবে।

বৃহস্পতিবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিশ্ববাংলা শিল্পীহাটের প্রাঙ্গণে ‘উত্তরবঙ্গ বাণিজ্য মেলা’র আয়োজন করা হয়েছিল। সেখানেই একথা বলেন মুখ্যসচিব।

তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের ডিরেক্টর রাজেশ পাণ্ডে, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান প্রদীপ আগারওয়াল, ইণ্ডিয়ান চেম্বার ওফ কমার্সের উত্তরবঙ্গের চেয়ারম্যান সঞ্জয় গোয়েল-সহ অন্যান্য আধিকারিকেরা।

মুখ্যসচিব জানিয়েছেন, দেশ বিদেশের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সুদৃঢ় করে তুলতে শীঘ্রই বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হবে। এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করা হবে।

এছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাসিমারাতে নতুন বিমানবন্দর গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। কোচবিহারের পাশাপাশি বিমানবন্দর গড়ে তোলা হবে মালদহ ও বালুরঘাটেও। রেল থেকে আকাশ, সব দিক থেকেই উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ বলে জানান মুখ্য সচিব।


```