Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ে ২৪ ঘণ্টার বনধ, অবরুদ্ধ জনজীবন, স্কুল ছাত্রী খুনে অভিযুক্তের ফাঁসির দাবি

দ্য ওয়াল ব্যুরো: একসময় কথায় কথায় অবরুদ্ধ হয়ে উঠত পাহাড় (Hills) । ২০১৭ সালের পরে পাহাড়ে অবশ্য সেভাবে বনধ হয়নি। ৬ বছর পর ফের সেই বনধের শুনশান চেহারায় ফিরল পাহাড়। মাটিগাড়ায় স্কুলছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসি চেয়ে শনিবার প

পাহাড়ে ২৪ ঘণ্টার বনধ, অবরুদ্ধ জনজীবন, স্কুল ছাত্রী খুনে অভিযুক্তের ফাঁসির দাবি

শেষ আপডেট: 26 August 2023 07:17

দ্য ওয়াল ব্যুরো: একসময় কথায় কথায় অবরুদ্ধ হয়ে উঠত পাহাড় (Hills) । ২০১৭ সালের পরে পাহাড়ে অবশ্য সেভাবে বনধ হয়নি। ৬ বছর পর ফের সেই বনধের শুনশান চেহারায় ফিরল পাহাড়। মাটিগাড়ায় স্কুলছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসি চেয়ে শনিবার পাহাড়ে ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং সিপিআরএম (24 hour strike in the hills, blocking public life)।

যার জেরে সকাল থেকেই স্তব্ধ পাহাড়ের জনজীবন (24-hour strike in the hills, blocking public life)। স্কুল, কলেজ বন্ধ। সকাল থেকে গড়ায়নি বাসের চাকাও। বন্ধ দোকান পাটও।

গত ২২ অগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাটিগেড়ায় খুন হয় একাদশ শ্রেণির এক ছাত্রী। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং সিপিআরএম। সেকারণেই শনিবার পাহাড়ে ২৪ ঘণ্টা বনধের কর্মসূচি বলে জানিয়েছেন হামরো পার্টির দার্জিলিং মহকুমা শাখার সভাপতি পূরণ তামাং।

পূরণ তামাং জানান, ‘পাহাড়ে ছাত্রী খুনের প্রতিবাদে শনিবার সকাল ছ'টা থেকে রবিবার সকাল ছ'টা পর্যন্ত বন্‌ধ চলবে।’ তবে ৬ বছর পর ফের বনধ ফিরে আসায় পাহাড়ের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। একান্ত আলাপচারিতায় তাঁরা বলছেন, আবার কথায় কথায় বনধের পরিবেশ ফিরে আসবে না তো? বস্তুত, পৃথক গোর্খা ল্যান্ড সহ বিভিন্ন দাবিতে ৬ বছর আগেও কথায় কথায় বনধ ডাকা হত পাহাড়ে। দিনের পর দিন অবরুদ্ধ থাকতো এলাকা। বাসিন্দারা বলছেন, যাই হোক কোনও অবস্থাতেই যেন বনধের পুরনো ওই দিন আর ফিরে না আসে।

তবে বনধ ঘিরে সর্তক রয়েছে অন্য রাজনৈতিক দলগুলিও। বনধের সমর্থন কিংবা বিরোধিতা, কোনওটায় শোনা যায়নি জিটিএ চিফ অনীত থাপার কন্ঠে। তিনি বলেন, “বনধের বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।' অনেকটা একই মন্তব্য শোনা গিয়েছে কালিম্পংয়ের চালক মহাসঙ্ঘের সভাপতি মহেন্দ্র গুরুয়ের কাছ থেকে। তিনি বলেন, “বনধের বিরোধিতা বা সমর্থন, কোনওটায় আমরা করছি না। ”

বনধকে ঘিরে নতুন করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসনও। তবে বেলা পর্যন্ত অশান্তির তেমন কোনও খবর নেই।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: কর্তৃপক্ষের দ্বিতীয় রিপোর্টও অসন্তোষজনক! ফের চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন


```