#Breaking: ভেঙ্কটেশের দফতরে সিবিআই হানা, আটক প্রযোজক শ্রীকান্ত মোহতা, আনা হলো সিজিও কমপ্লেক্সে
দ্য ওয়াল ব্যুরো: ফের চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে গা ঝাড়া দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার রোজভ্যালি কাণ্ডে তদন্তের জন্য প্রযোজক শ্রীকান্ত মোহতাকে জেরা করতে সিবিআই আধিকারিকরা সোজা হানা দিল কসবার একটি শপিং মলের ১৮ তলায় ভেঙ্কট
শেষ আপডেট: 24 January 2019 08:35
দ্য ওয়াল ব্যুরো: ফের চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে গা ঝাড়া দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার রোজভ্যালি কাণ্ডে তদন্তের জন্য প্রযোজক শ্রীকান্ত মোহতাকে জেরা করতে সিবিআই আধিকারিকরা সোজা হানা দিল কসবার একটি শপিং মলের ১৮ তলায় ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে। বেলা সাড়ে এগারোটা নাগাদ সিবিআই আধিকারিকরা যান সেখানে।
সূত্রের খবর, প্রথমে সিবিআই আধিকারিকদের ভেঙ্কটেশের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। বলা হয়, স্থানীয় থানার অনুমতি ছাড়া এ ভাবে তল্লাশি করা বা অফিসে এসে জেরা করা যায় না। গণ্ডগোলের খবর পেয়ে ওই শপিং মলে পৌঁছন কসবা থানার পুলিশ আধিকারিকরা। গিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা এসেছেন। এরপর পুলিশও ফিরে যায়। ভেঙ্কটেশের ঝাঁ চকচকে দফতরে ঢুকে তদন্তের কাজ করছেন গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডে জেরার জন্য টালিগঞ্জের এখনকার নাম্বার ওয়ান প্রযোজককে একাধিকবার জেরার জন্য ডাকা হলেও সিজিও কমপ্লেক্সে যাননি তিনি। তাই এ দিন গোয়েন্দাদের একটি দল পৌঁছে যায় তাঁর অফিসেই।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দাদের সাহায্য করছিলেন না প্রযোজক। মূলত, কয়েকটি ছবির ব্যাপারে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা নিয়েছিলেন শ্রীকান্ত মোহতা। কিন্তু কথা রাখেননি তিনি। সেই সূত্রেই এ দিন সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
কিন্তু তদন্তে সহযোগিতা না করায় সিবিআই অধিকারিকরা সিদ্ধান্ত নেন, শ্রীকান্ত মোহতাকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেই দুপুরে নিজেদের গাড়িতে করে শ্রীকান্ত মোহতাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী অফিসাররা।
https://www.youtube.com/watch?v=WeG-aq4M9gs&feature=youtu.be
বিস্তারিত আসছে......