Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট হবে অথচ বোম পড়বে না ! ডোমকল রইল সেই ডোমকলেই

দ্য ওয়াল ব্যুরো:  মোটের উপর শান্তিতেই শুরু হয়েছিল তৃতীয় দফার ভোট পর্ব। কাঠফাটা রোদ, ঘাম ঝরানো গরম, সব উপেক্ষা করেই ভোটের লাইনে সামিল হয়েছিলেন মানুষ। হঠাৎই বোম পড়তে শুরু করল মুড়িমুড়কির মতো। প্রাণ ভয়ে বুথ ছেড়ে যে যে দিকে পারলেন ছুটলেন। এ

ভোট হবে অথচ বোম পড়বে না ! ডোমকল রইল সেই ডোমকলেই

শেষ আপডেট: 23 April 2019 08:43

দ্য ওয়াল ব্যুরো:  মোটের উপর শান্তিতেই শুরু হয়েছিল তৃতীয় দফার ভোট পর্ব। কাঠফাটা রোদ, ঘাম ঝরানো গরম, সব উপেক্ষা করেই ভোটের লাইনে সামিল হয়েছিলেন মানুষ। হঠাৎই বোম পড়তে শুরু করল মুড়িমুড়কির মতো। প্রাণ ভয়ে বুথ ছেড়ে যে যে দিকে পারলেন ছুটলেন। এ ছবি মুর্শিদাবাদের ডোমকলের টিকটিকিপাড়ায়। একটা বুথে নয়, দিনভর বিক্ষিপ্ত অশান্তির খবর এল ডোমকলের একাধিক বুথ থেকে। তা সে পঞ্চায়েত ভোটই হোক, বিধানসভা বা লোকসভা ভোট, শাসকের আসনে থাকুক যে দলই, ভোট হবে অথচ গুলি চলবে না, বোমা পড়বে না, এমন অভিজ্ঞতা নেই এখানকার মানুষের। রক্ত ঝরবে, খান কয়েক লাশ পড়বে,এটাই যেন এখানে স্বাভাবিক। বিগত পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা ভোটের ইতিহাস ঘাঁটলেও তার সত্যতাও মেলে। এ হেন ডোমকলে আজ একেবারে শান্তিতে মিটবে ভোট তা ভাবেননি কেউই। বেলা বাড়তেই ডোমকলের নানা প্রান্তে টের পাওয়া গেল সেই উত্তাপ। সকালে ডোমকলের মানিকনগরের ৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনার সৃষ্টি হয়। বুথ দখলকে কেন্দ্র করে গণ্ডগোল বলে অভিযোগ। সংঘর্ষে জখম হন তিনজন তৃণমূল কর্মী। তাঁদের নাম তুজাম আনসারি (৫০), মাসাদুল ইসলাম (৩৫) ও মল্লিক মণ্ডল (২৭)। এই ঘটনায় গুরুতর জখম তুজাম আনসারিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বেলা একটু বাড়তেই টিকটিকিপাড়ার ১৭৪ নম্বর বুথ থেকে ২০০ মিটার দূরেও বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। পরের পর পড়তে থাকে বোমা। জখম হন একজন। কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাতে বুথমুখী না হয়, তার জন্য সকাল থেকেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে রাজ্যের শাসকদল। গ্রাম ঘেরাও করে রাখে তৃণমূলের কর্মী সমর্থকরা। সে সব উপেক্ষা করেই ভোটাররা বুথমুখী হতেই , শুরু হয় বোমাবাজি। পুলিশ গিয়ে অবস্থা সামাল দেয়। তৃণমূলের পাল্টা অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে। https://www.youtube.com/watch?v=JhcN6cVDajg&feature=youtu.be বেলা সাড়ে বারোটা নাগাদ রানিনগর ২ নম্বর ব্লকে কোন্নগর হাই মাদ্রাসায় ২১৬ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, কর্তব্যরত পুলিশের সামনেই ছাপ্পা চলে। বুথের ভেতর থেকে তাঁদের সমস্ত এজেন্টদের বের করে দেওয়া হয়। কিছু পরেই রাজাপুর গ্রামে বুথ থেকে তিনশো মিটার দূরে বোমা পড়তে শুরু করে। বিস্তীর্ণ এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এখানেও পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব।

```