Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ের কমলালেবু বাগানে হতাশা, পাকার আগেই ঝরে যাচ্ছে ফল

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং : শীত এলেই সমতলের মানুষ অপেক্ষায় থাকেন দার্জিলিঙের কমলালেবুর জন্য। এ বারও সেই অপেক্ষায় কোনও খামতি নেই। কিন্তু জোগান কতটা দিতে পারবেন, সেই আশঙ্কায় ভুগছেন পাহাড়ের কমলালেবু চাষিরা। মরসুমের শুরুতে গাছে গাছে ফল হয়েছে

পাহাড়ের কমলালেবু বাগানে হতাশা, পাকার আগেই ঝরে যাচ্ছে ফল

শেষ আপডেট: 23 December 2019 07:06

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং : শীত এলেই সমতলের মানুষ অপেক্ষায় থাকেন দার্জিলিঙের কমলালেবুর জন্য। এ বারও সেই অপেক্ষায় কোনও খামতি নেই। কিন্তু জোগান কতটা দিতে পারবেন, সেই আশঙ্কায় ভুগছেন পাহাড়ের কমলালেবু চাষিরা। মরসুমের শুরুতে গাছে গাছে ফল হয়েছে যথেষ্ট, কিন্তু একটু বড় হতেই সেই ফল ঝরতে শুরু করেছে বাগানে বাগানে। ফলে কমলালেবু চাষিদের কপালে ভাঁজ। এমনিতেই বিভিন্ন রোগ পোকার আক্রমণে গত দু’বছর ধরেই ফলনে ঘাটতি দেখা দিয়েছে বলে জানাচ্ছেন কমলালেবু চাষিরা। এ বার সেই সমস্যা আরও বেশি। শীতের এই সময় পাহাড়ের মংপু, লাবডা, তুরুক সহ প্রায় সমস্ত জায়গায় বাগানগুলির সবুজ রঙ বদলে কমলা হয়ে যায়। নাওয়া খাওয়া ভুলে চলে খেতের ফসল বাজারে পাঠানোর তোড়জোড়। মংপুর চাষি সমনসিং প্রধান বলেন, “এ বছর ছবিটা পাল্টে গেছে অনেকটাই। কমলালেবু হয়েছিল। কিন্তু পোকার আক্রমণে ঝরে যাচ্ছে সব। পাহাড়ের তাপমাত্রা বাড়ছে। হয়তো এরই প্রভাব পড়ছে কমলালেবু চাষে।” গত দু’বছর ধরে কমলালেবু চাষে এমন সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি। শুধু যে ফল ঝরে যাচ্ছে তাই নয়, ফলের মাপও অনেক ছোট হয়ে গেছে বলে জানান তিনি। তবে স্বাদের কোনও ফারাক হয়নি বলেই তাঁর দাবি। আরেক চাষি লিম্বা তামাং বলেন, “গত বছর ফলন কম হয়েছিল। কিন্তু এ বছর গাছে প্রচুর ফল হয়েছিল। তাই আশায় ছিলাম আমরা। কিন্তু ফল পাকতেই সব ঝরতে শুরু করেছে। শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, বলা যাচ্ছে না।” পাহাড়ের এই অর্থকরী ফসলের উৎপাদনে এমন নিম্নমুখী গ্রাফ ভাবিয়ে তুলেছে চাষিদের। অনেকেই তাই মন দিচ্ছেন বিকল্প চাযে। কমলাবাগানের একপাশে আদা, দারচিনি চাষ করছেন কেউ কেউ। অনেকে আবার কফিচাষের দিকেও ঝুঁকছেন। চাষিরা জানাচ্ছেন, রোগ পোকার আক্রমণে একেক জায়গায় একেক রকম ভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। যদি সরকার এগিয়ে আসে তবেই হয়তো বাঁচতে পারে পাহাড়ের কমলালেবুর বাগানগুলি। তবে হর্টিকালচার দফতরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মহাদেব ছেত্রী বলেন, “কিছু রোগ পোকার আক্রমণ তো আছেই, কিন্তু সে সব কাটিয়েই ফলন ধরে রাখার চেষ্টা করছি আমরা। চাষিদের কাছ থেকে যা খবর পাচ্ছি তাতে সাংঘাতিক হতাশ হওয়ার কিছু নেই।”

```