Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আসছেন, তাই জন্মাষ্টমী-শনি-রবি সব ছুটি বাতিল বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : একে শনি-রবি। তার সঙ্গে জন্মাষ্টমীর জন্য শুক্রবার। টানা তিনদিনের ছুটি এক নোটিসে বাতিল হওয়ায় রীতিমতো মুষড়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা। ২৬ তারিখ, সোমবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার পূর্

মুখ্যমন্ত্রী আসছেন, তাই জন্মাষ্টমী-শনি-রবি সব ছুটি বাতিল বর্ধমানে

শেষ আপডেট: 23 August 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : একে শনি-রবি। তার সঙ্গে জন্মাষ্টমীর জন্য শুক্রবার। টানা তিনদিনের ছুটি এক নোটিসে বাতিল হওয়ায় রীতিমতো মুষড়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা। ২৬ তারিখ, সোমবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী সমস্ত দফতরে ছুটি বাতিলের নির্দেশ পাঠিয়ে দেন। সপ্তাহান্তে দিঘা, মন্দারমনির প্রোগ্রাম থাকেই। এ বার সঙ্গে শুক্রবারের বাড়তি ছুটি পেয়ে তা কাজে লাগাতে আগ্রহী ছিলেন অনেকেই। কিন্তু জেলাশাসকের নির্দেশ তাতে জল ঢেলে দেওয়ায় বিরক্ত তাঁরা। বৃহস্পতিবার জেলাশাসকের পাঠানো নির্দেশে বলা হয়েছে, ২৬ আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে ২৩, ২৪ ও ২৫ তারিখের ছুটি বাতিল করা হল। ছুটি শুরুর আগ মুহূর্তে গতকাল বিকেলে এই নির্দেশ আসার পরেই কর্মীরা বুঝতে পারেন যাবতীয় পরিকল্পনায় জল। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ না করলেও তাঁরা যে বিরক্ত, গোপন করেননি। বামপন্থী কর্মচারী সংগঠনের এক নেতা বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এমনিতেই সরকারের সাথে দ্বন্দ্ব চলছে। এই অবস্থায় জেলাশাসকের সিদ্ধান্তের সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাচ্ছেন না কেউ। সাধারণত, কোনও বিপর্যয়ের সময় আপকালীন ভিত্তিতে ছুটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য ছুটি বাতিলের নজির ইতিপূর্বে ঘটেনি।” জেলাশাসক বিজয় ভারতী অবশ্য বলেন, “মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

```