Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের জঙ্গলমহলে ল্যান্ডমাইন, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : ভোটের মুখে ফের ল্যান্ডমাইন উদ্ধার জঙ্গলমহলে। গুড়গুড়িপাল থানার বেড়া সুন্দরলাটার জঙ্গলে আজ সকালে বেশ কয়েকটি ল্যান্ডমাইন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বম্ব স্কোয়াড ও সিআইডির টিম এসে ল্যান্

ফের জঙ্গলমহলে ল্যান্ডমাইন, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

শেষ আপডেট: 22 April 2019 10:29

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : ভোটের মুখে ফের ল্যান্ডমাইন উদ্ধার জঙ্গলমহলে। গুড়গুড়িপাল থানার বেড়া সুন্দরলাটার জঙ্গলে আজ সকালে বেশ কয়েকটি ল্যান্ডমাইন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বম্ব স্কোয়াড ও সিআইডির টিম এসে ল্যান্ডমাইনগুলি নিষ্ক্রিয় করে। মাসখানেক আগে এই গুড়গুড়িপাল থানা এলাকাতেই জঙ্গল লাগোয়া লোকালয় থেকে উদ্ধার হয়েছিল মাওবাদী পোস্টার। তিনমাসে মোট দু’বার এই এলাকায় মাওবাদী পোস্টার মেলায় আতঙ্কিকই ছিলেন বাসিন্দারা। তারপরে উদ্ধার হল ল্যান্ডমাইন। রবিবার বিকেলে বেড়া সুন্দরলাটার জঙ্গলে কাঠ কাটতে গিয়ে গাছের নিচে ল্যান্ডমাইনগুলি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে গুড়গুড়িপাল থানায় খবর দেন তাঁরা। কাল গোটা রাত ওই এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। আজ সকালে এলাকায় পৌঁছোয় বম্ব স্কোয়াড ও সিআইডির টিম। তারাই ল্যান্ডমাইনগুলিকে নিষ্ক্রিয় করে। মাওবাদী কার্যকলাপ চলার সময় প্রায় প্রতিদিনই হয় ল্যান্ডমাইন, নয় বিস্ফোরক উদ্ধার হত এই সব এলাকায়। পরবর্তীতেও অনেক সময় মিলিছে পুরনো ল্যান্ডমাইন। বাসিন্দারা জানান, প্রায় দেড় বছর পর রবিবার আবার মিলল ল্যান্ডমাইন। পুলিশের দাবি, ল্যান্ডমাইনগুলি পুরনো হলেও যে কোনও মুহূর্তে ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল। এগুলি নজরে না এলে যারা জঙ্গলে কাঠ কাটতে যান তাঁদেরই বিপদে পড়ার আশঙ্কা থাকতো। পরপর মাওবাদী পোস্টার ও ল্যান্ডমাইন উদ্ধারে পরে বাসিন্দাদের প্রশ্ন, তবে কি ভোটের মুখে ফের এলাকায় সক্রিয় হচ্ছে মাওবাদীরা ? বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```