Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই চালক

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কোনা এক্সপ্রেসওয়ে। একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় দু'টি গাড়িতেই। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ট্যাঙ্কার ও ট্রেলার চালক। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের

কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই চালক

শেষ আপডেট: 21 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কোনা এক্সপ্রেসওয়ে। একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় দু'টি গাড়িতেই। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ট্যাঙ্কার ও ট্রেলার চালক। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ছ'টি ইঞ্জিন। ঘটনায় গুরুতর জখম এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এইচপি গ্যাসের একটি ট্যাঙ্কার কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে আসছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের ধারণা, কোনও ভাবে ট্রেলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। তাতেই বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় দু'টি গাড়িতেই। এক প্রত্যক্ষদর্শী গাড়ি চালকের কথায়, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আগুন বিরাট আকার নিয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাতেও। পাশেই ছিল একটি ট্রাফিক পুলিশের ভ্যান। আগুন ধরে যায় তাতেও। এক পুলিশ কনস্টেবল মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাঁর শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার এক বাসিন্দা বলেছেন, "আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎই কান ফাটানো বিস্ফোরণের শব্দ শুনে বাইরে এসে দেখি চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ট্যাঙ্কার ও ট্রেলারে দাউদাউ করে আগুন জ্বলছে।" আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ'টি ইঞ্জিন। পৌঁছন পুলিশ আধিকারিকরাও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মী অভিজিৎ পান্ডের কথায়, "আগুন ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছিল। দু'টি গাড়িই ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দুই গাড়ির চালকই।" দুর্ঘটনার পর কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল সাতটা অবধি বন্ধ থাকে যান চলাচল। তবে, এখন যান চলাচল স্বাভাবিক বলেই জানিয়েছে পুলিশ।  

```