Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি করায় রায়গঞ্জে মহিলার কান কেটে নেওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : বিজেপি করায় নিত্যদিন চলত গালিগালাজ। অভিযোগ এমনটাই। এরই প্রতিবাদ করায় এক মহিলার কান কেটে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের কর্ণজোড়ায়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি ক

বিজেপি করায় রায়গঞ্জে মহিলার কান কেটে নেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 22 August 2019 10:49

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : বিজেপি করায় নিত্যদিন চলত গালিগালাজ। অভিযোগ এমনটাই। এরই প্রতিবাদ করায় এক মহিলার কান কেটে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের কর্ণজোড়ায়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সুকুমার দাস ও তাঁর স্ত্রীর। ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলেও অভিযোগ তাঁদের। তবে তৃণমূলের দাবি এ ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কর্ণজোড়ার বাসিন্দা বিজেপির সক্রিয় কর্মী সুকুমার দাসের দাবি, এলাকার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অশ্রাব্য ভাষায় তাঁদের গালিগালাজ করে। বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সুকুমার দাস ও তার স্ত্রী অঞ্জনা দাস এর প্রতিবাদ করেন। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে সুকুমারবাবুর উপর চড়াও হয় তারা। স্বামীকে বাঁচাতে স্ত্রী অঞ্জনা দাস এগিয়ে এলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে অঞ্জনাদেবীর কান কেটে দেয়। তাঁর গলায় থাকা সোনার চেন, সোনার দুল ছিনতাই করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় অঞ্জনাদেবীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তার কানে ছটি সেলাই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাতেই ওই দম্পতি কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। স্থানীয় তৃণমূল নেতা মানস ঘোষ বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা বিজেপির নব্য ও পুরনোদের বিবাদের জের। আমাদের দল এমন নোংরা রাজনীতি করে না।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, এটা প্রতিবেশীদের মধ্যে বিবাদের জের। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তও শুরু হয়েছে।

```