Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসিএলের জমি থেকে উচ্ছেদ ঘিরে উত্তপ্ত সালানপুর

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো সালানপুরের পাহাড়গোড়া গ্রামে। বাসিন্দাদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সালানপুরে ইসিএলের জমিতে বহু বছর ধরে বাস করছিল ১৭টি পরিবার। খনিমুখ বড় করার জন

ইসিএলের জমি থেকে উচ্ছেদ ঘিরে উত্তপ্ত সালানপুর

শেষ আপডেট: 22 August 2019 09:42

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো সালানপুরের পাহাড়গোড়া গ্রামে। বাসিন্দাদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সালানপুরে ইসিএলের জমিতে বহু বছর ধরে বাস করছিল ১৭টি পরিবার। খনিমুখ বড় করার জন্য এই পরিবারগুলিকে অন্যত্র সরে যেতে বলেছিল ইসিএল কর্তৃপক্ষ। পাঁচটি পরিবার সরে গেলেও ১২ পরিবার জায়গা ছাড়তে রাজি হয়নি। মামলা গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্টও ইসিএলের পক্ষেই রায় দেয়।   এরপরেই বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, ইসিএলের নিরাপত্তা রক্ষী, ইসিএলের আধিকারিক ও সালানপুর ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উচ্ছেদ শুরু হয়। পুলিশের অভিযোগ, উচ্ছেদের সময় জবরদখলকারীরা বাধা দিলে বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়। তাঁদের সরিয়ে দিয়েই শেষ পর্যন্ত বাড়িগুলি খালি করে ভেঙে ফেলা হয়। ইসিএলের আধিকারিকরা জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মতো উচ্ছেদ করা হয়েছে। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের টাকাও আদালতে জমা করা হয়েছে।

```