Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনজেলা থেকে তৃণমূল কর্মীরা কলকাতায়, হাওড়া স্টেশনে একুশের প্রস্তুতি নিচ্ছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ২১শে জুলাই শহিদ দিবস (21 July)। দূরের জেলাগুলি থেকে কর্মী-সমর্থকদের আসা শুরু হয়ে গেছে। থইথই ভিড় হাওড়া স্টেশন চত্বরে। বুধবারই উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে দলের কর্মী সমর্থকরা হাওড়ায় (Howrah) পৌঁছলেন। তাঁ

ভিনজেলা থেকে তৃণমূল কর্মীরা কলকাতায়, হাওড়া স্টেশনে একুশের প্রস্তুতি নিচ্ছে পুলিশ

শেষ আপডেট: 19 July 2023 12:36

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ২১শে জুলাই শহিদ দিবস (21 July)। দূরের জেলাগুলি থেকে কর্মী-সমর্থকদের আসা শুরু হয়ে গেছে। থইথই ভিড় হাওড়া স্টেশন চত্বরে। বুধবারই উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে দলের কর্মী সমর্থকরা হাওড়ায় (Howrah) পৌঁছলেন। তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল নেতারা।

তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে (21 July) পাঠিয়ে দেওয়া হয় সল্টলেক সেন্ট্রাল পার্কে।

সেখানেই তাঁদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে যে সমস্ত কর্মী সমর্থক হাওড়ায় আসবেন তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে উত্তর হাওড়ার শ্যাম গার্ডেনে। সেখানে রাত্রিযাপন করে শুক্রবার একুশে জুলাই সকালবেলা তাঁরা রওনা দেবেন ধর্মতলার দিকে। এদিন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস হাওড়া স্টেশন চত্বরে উপস্থিত থেকে পুরো বিষয়টির দেখভাল করেন।

২১শে জুলাইয়ের ভিড় সামলাতে প্রস্তুত হাওড়া সিটি পুলিশ। এদিন হাওড়া স্টেশন চত্বর ও ফেরিঘাট পরিদর্শন করলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি। সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরা। ওইদিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রত্যেকটি লঞ্চঘাট ও পার্শ্ববর্তী এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে বলে জানান হাওড়ার পুলিশ কমিশনার।

মমতা এসএসকেএমে আহতদের দেখতে গেলেন, ক্ষতিপূরণের চেক তুলে দিলেন হাতে


```