Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের একুশের সভা এবারও ভার্চুয়াল ব্যবস্থায়, দুপুর ২টোয় বক্তৃতা মমতার

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের এক্ষুণি বিজয় উৎসব করতে নিষেধ করেছিলেন। দিদি বলেছিলেন, এখন করোনার সংক্রমণ বাড়ছে। তা মোকাবিলাতেই নজর দেওয়া হোক। পরে ব্রিগেডে বড় করে বিজয়োৎসব হবে। কিন্তু বিজয়

তৃণমূলের একুশের সভা এবারও ভার্চুয়াল ব্যবস্থায়, দুপুর ২টোয় বক্তৃতা মমতার

শেষ আপডেট: 6 July 2021 07:56

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের এক্ষুণি বিজয় উৎসব করতে নিষেধ করেছিলেন। দিদি বলেছিলেন, এখন করোনার সংক্রমণ বাড়ছে। তা মোকাবিলাতেই নজর দেওয়া হোক। পরে ব্রিগেডে বড় করে বিজয়োৎসব হবে। কিন্তু বিজয় উৎসব পরের কথা, কোভিডের সংক্রমণের কারণে গত বছরের মতো এ বারও ২১ জুলাই ধর্মতলায় দলের শহিদ সমাবেশ হচ্ছে না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, ভার্চুয়াল ব্যবস্থায় তিনি দলের কর্মীদের উদ্দেশে ওই দিন বক্তৃতা দেবেন। দুপুর ২ টো নাগাদ হবে তাঁর বক্তৃতা। গত বছর কোভিডের কারণে ভার্চুয়াল ব্যবস্থায় কালীঘাটের বাড়ি থেকেই একুশের বক্তৃতা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা বৈদ্যুতিন ও সামাজিক মাধ্যমে সম্প্রচার হয়েছিল। জেলায় জেলায় পার্টি অফিসে তা বড় স্ক্রিনে দেখানো হয়েছিল। এবারও সেই দিকেই বিষয়টি গড়াচ্ছে বলে অনেকের ধারণা। ব্রিগেডে বিজয়োৎসবও আপাতত অনিশ্চিত। দলের একাংশের মতে, পুজোর আগে এ সব সভা সমাবেশের কোনও সম্ভাবনাই হয়তো নেই।

১৯৯৩ সালে যুব কংগ্রেসের সভানেত্রী থাকার সময়ের সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন মমতা। জঙ্গলমহল থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। আন্দোলনের চূড়ান্ত রূপ হিসেবে সেবছর ২১শে জুলাই মহাকরণ অভিযান ডেকেছিল যুব কংগ্রেস। সেই কর্মসূচিতেই বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে প্রতি বছর শহিদ দিবস পালিত হয়। কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হওয়ার পরে একুশে জুলাইয়ের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়েরই হয়ে যায়। তৃণমূল কর্মীদের আবেগের কর্মসূচি একুশের সমাবেশ। যদিও খাতায় কলমে যুব তৃণমূলের নামে এই কর্মসূচি হয়। গত বছর একুশে জুলাইয়ের এক দিন পর অর্থাৎ ২৩ তারিখ তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছিল। একাধিক জেলা সভাপতি বদল, জেলাগুলি থেকে পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার মতো সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাট। যদিও এবার আগেই সংগঠনে একপ্রস্থ রদবদল হয়ে গিয়েছে। যুব তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। গত সাত-আট বছর ধরে প্রতিবারই অভিষেক একুশের মঞ্চে বক্তৃতা করেন অভিষেক। তবে এতদিন তা করতেন কখন ও তৃণমূল যুবা কখনও যুব তৃণমূলের সভাপতি হিসেবে। এবার প্রথম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ। যুব সভানেত্রী হিসেবে বক্তৃতা দেওয়ার কথা সায়নীরও। গত প্রায় এক দশক ধরেই একুশের মঞ্চ তৃণমূলে যোগদানের মহামঞ্চ হয়ে ওঠে। বিভিন্ন দলের নেতারা ‘উন্নয়নে শামিল’ হতে তৃণমূলে যোগ দেন ওই মঞ্চে। সেদিক থেকে একুশের একুশে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল ছেড়ে যাওয়া কারা ওই দিন পুরনো দলে ফিরছেন বা অন্য দল থেকে কারা আসছেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

```