Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গাড়ি থামিয়ে, গুলি চালিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে দেড় কেজি সোনা লুঠ

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : দুই স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থামিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ চাপড়া থানার নয়মাইল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশসূত্রে জানা গেছে, কৃষ্ণনগর করিমপুর রোড এর নয় মাইল

গাড়ি থামিয়ে, গুলি চালিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে দেড় কেজি সোনা লুঠ

শেষ আপডেট: 21 August 2019 06:16

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : দুই স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থামিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ চাপড়া থানার নয়মাইল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশসূত্রে জানা গেছে, কৃষ্ণনগর করিমপুর রোড এর নয় মাইল এলাকা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন দুই ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় দে। সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে মোটরবাইক নিয়ে তাঁদের গাড়ি আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তাঁদের নামিয়ে ফাঁকা মাঠে দাঁড় করিয়ে, গাড়িতে থাকা সমস্ত সোনার গয়না নিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলেও অভিযোগ ওই ব্যবসায়ীদের। নৈহাটির বাসিন্দা রাজু ও সুজয় দে এঁরা দুজনেই সোনার মহাজন। চাপরা তেহট্ট, করিমপুর এলাকায় বেশ কয়েকটি সোনার দোকান থেকে তাঁরা পুরনো সোনা নিয়ে নতুন সোনার গয়না তৈরি করেন। চাপড়া থানায় খবর যেতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই। তিনি জানান, প্রায় দেড় কেজি সোনা লুঠ হয়েছে বলে ওই ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। গোটা ঘটনার তদন্ত চলছে। রাত থেকেই দুষ্কৃতীদের খোঁজে জেলা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

```