Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেচারা বাইসন, ছুটতে গিয়ে সোজা পড়ল সেপ্টিক ট্যাঙ্কে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: লোকালয়ে ছোটাছুটি করতে গিয়ে পা হড়কে সেপ্টিক ট্যাঙ্কে পড়ল একটি দলছুট বাইসন। টানা তিন ঘণ্টার বেশি সেখানেই আটকে রয়েছে সে। বাইসনটিকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। সোমবার সকালে পথ ভুল করে একটি পূর্ণবয়স্ক বাইসন

বেচারা বাইসন, ছুটতে গিয়ে সোজা পড়ল সেপ্টিক ট্যাঙ্কে! দেখুন ভিডিও

শেষ আপডেট: 20 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লোকালয়ে ছোটাছুটি করতে গিয়ে পা হড়কে সেপ্টিক ট্যাঙ্কে পড়ল একটি দলছুট বাইসন। টানা তিন ঘণ্টার বেশি সেখানেই আটকে রয়েছে সে। বাইসনটিকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। সোমবার সকালে পথ ভুল করে একটি পূর্ণবয়স্ক বাইসন আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া এলাকায় ঢুকে পড়ে। বনদফতর সূত্রে খবর বক্সা জঙ্গল থেকে দলছুট হয়ে সেটি ঢুকে পড়ে বীরপাড়ায়। এলাকায় ঢুকেই সিং বাগিয়ে একজনকে ধরাশায়ী করে। তারপর ছোটাছুটি শুরু করে এলাকার এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে। এমন মত্ত বাইসনকে দেখেই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এলাকাবাসীর মধ্য়ে। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=IJ6qNNN_GFQ&feature=youtu.be স্থানীয়রা জানিয়েছেন, দিনভর এলাকায় দৌড়োদৌড়ি করেছে বাইসনটি। আলু, কপির ক্ষেতও নষ্ট করেছে।  বাড়ির ভিতরেও হানা দেওয়া দেওয়া শুরু করেছিল। এলাকাবাসীর থেকে খবর পেয়ে, বেলা ১১ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথম জাল ফেলে সেটিকে ধরার চেষ্টা হয়। ব্য়র্থ হলে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। তাতেই বেসামাল হয়ে সেটি পা পিছলে ঢুকে যায় একটি বাড়ির সেপ্টিক ট্য়াঙ্কে। বনকর্মীরা জানিয়েছেন, বাইসনটির জ্ঞান নেই। সাধারণত ঘুমপাড়ানি গুলি লাগলে ৯৯ শতাংশ বাইসন হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায়। তবে এই বাইসনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। দ্রুতই তাকে উদ্ধার করা হবে বলেই খবর।

```